জঙ্গিদের গুলিতে শহিদ বাংলার যুবক, ‘আক্ষেপ নেই’ জানালেন ক্যাপ্টেন ব্রিজেশের বাবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জম্মু- কাশ্মীরে ডোডায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন  ভারতীয় সেনার ক্যাপ্টেন ব্রিজেশ থাপার । তিনি দার্জিলিংয়ের বাসিন্দা। মঙ্গলবার সকালে ব্রিজেশ থাপারের মৃত্যুর খবর এসে পৌঁছায় দাজিলিঙের থাপা পরিবারের কাছে। খবর পেয়ে স্থানীয় প্রতিবেশীরা নিহত ক্যাপ্টেনের পরিবারকে সান্তনা দিচ্ছে। কিন্তু মৃত ব্রিজেশ থাপার বাবা জানান, ‘ছেলের মৃত্যুতে কষ্ট হচ্ছে ঠিকই তবে কোন আক্ষেপ নেই।‘

নিহত ব্রিজেশের বাবা ছিলেন প্রাক্তন কর্নেল ভুবনেশের। ২০১৪ সালে সেনা থেকে তিনি অবসর নেন। তার পর তিনি দার্জিলিংয়ের লেবংয়েই এক্স সার্ভিসম্যান হেলথ্ সার্ভিস স্কিমে কাজ করেন। এদিন ছেলের মৃত্যুর খবর পেয়ে বাবা বলেন, ‘ছোটবেলা থেকেই ব্রিজেশ চেয়েছিল সেনাবাহিনীতে যোগ দিতে। তাই নিজেকে সেইভাবে তৈরি করেছিল। আমার সন্তান দেশকে রক্ষা করতে গিয়ে শহিদ হয়েছে। কষ্ট হচ্ছে তবে কোন আক্ষেপ নেই।‘

উল্লেখ্য, ব্রিজেশ দার্জিলিংয়ের লেবংয়ের বড়াগিঙ্গের বাসিন্দা। স্কুল জীবনের পড়াশোনা শেষ করে তিনি  মুম্বইয়ের ইঞ্জিনিয়ারিংয়ের কলেজে ভর্তি হয়েছিলেন।  এরপর কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস পরীক্ষায় বসেন। ২০১৮ সালে পরীক্ষায় পাশ ২০১৯ সালে ব্রিজেশ যোগদেন সেনাবাহিনীতে। প্রথমে তিনি ১০ রাষ্ট্রীয় রাইফেলসের মোতায়েন ছিলেন । এর পর ব্রিজেশ ভারতীয় সেনার বিশেষ বিভাগ ১৪৫ আর্মি এয়ার ডিফেন্সের অধীনে ডোডায় বদলি হয়। বুধবার ব্রিজেশের দেহ বিশেষ বিমানে শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে নিয়ে আসা হবে।  এরপর  তাঁকে বাগডোগরা সেনা ছাউনিতে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে নিয়ে যাওয়া হবে লেবংয়ের বাড়িতে।

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে অল্লু অর্জুনকে সশরীরে হাজিরার নির্দেশ

হাসপাতাল চত্বরে খালের জল থেকে বস্তাবন্দি বৃদ্ধর দেহ উদ্ধার, আটক ১

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শনি-রবি রাজ্যে বড় দুর্যোগের আশঙ্কা! সতর্ক করল আবহাওয়া দফতর

আরও বিপাকে শওকত মোল্লা, তৃণমূল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের

চুপি চুপি বিয়ে সেরে ফেলেছেন অম্বরীশ, তাও এক বছর আগে, পাত্রী কে জানেন?

পর পুরুষের প্রেমে মজেছেন স্ত্রী, অভিমানে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা ‘দুঃখী’ স্বামীর

ডিনার টেবিলে আনুন নতুন স্বাদ, বাড়িতেই বানিয়ে ফেলুন স্পাইসি গ্রিলড চিকেন

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ৩