এই মুহূর্তে

ডুয়ার্সের গরুমারা জঙ্গল সংলগ্ন রামসাই পর্যটন কেন্দ্রে সদ্যজাত গন্ডার শাবক, উৎসুক পর্যটকরা

নিজস্ব প্রতিনিধি,ডুয়ার্স: কুয়াশার আড়ালে যেন নতুন প্রাণের সুখবর।ছোট্ট ছোট্ট গুটি গুটি পায়ে তার আনাগোনায় জঙ্গল জুড়ে ছড়িয়ে পড়েছে আনন্দের আবহ।ডুয়ার্সের গরুমারা জঙ্গল(Garumara Forest) সংলগ্ন রামসাই পর্যটন কেন্দ্রে সম্প্রতি দেখা মিলেছে সদ্যজাত গন্ডার শাবকের(Calf)।বন দফতর সূত্রে জানা গেছে,শাবকের বয়স মাত্র ৫ থেকে ৭ দিনের মতো।ঘন কুয়াশা আর হালকা শীতের আমেজে পাহাড় থেকে সমতল সর্বত্রই এখন পর্যটকের ঢল।সেই ভিড়ের মধ্যেই রামসাই ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় মা-গন্ডারের সঙ্গে শাবকটিকে দেখা যায়।

রামসাগরের(Ramsagar) পাশে লবণ সংরক্ষণের জায়গায় খাবারের খোঁজে এসেছিল মা-গন্ডার।তার সঙ্গেই নজরে পড়ে ফুটফুটে শাবকটি।নিরাপদ দূরত্ব বজায় রেখে পর্যটকরা ক্যামেরাবন্দি করেন সেই বিরল মুহূর্ত।গত বছরের বন্যার পর এই নতুন প্রাণের আগমন বন দফতরের কাছে স্বস্তির বার্তা।প্রকৃতি ও বন্যপ্রাণের এই সহাবস্থান ডুয়ার্স পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলছে। শীতের রোদ্দুর গায়ে মেখে সেই দৃশ্য উপভোগ করেছেন পর্যটকরা। বন্যপ্রাণীদের যাতে কোনরকম বিরক্ত না করা হয় তার জন্য সতর্ক রয়েছে বন দফতর(Forest Department)। বন্যপ্রাণীদের সংরক্ষণ করতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বন দফতরের পক্ষ থেকে।

ওই গন্ডার শাবকটির উপর নজর রাখছেন বনকর্মীরা। তার নামকরণ এখনো হয়নি।ইতিমধ্যে উত্তরবঙ্গে বিভিন্ন অভয়ারণ্যে পর্যটকদের আকর্ষণ বাড়াতে বিশেষ ভাবে সাজিয়ে তোলা হচ্ছে বন দফতরের পক্ষ থেকে। বন্যপ্রাণীদের সংরক্ষণের পাশাপাশি তাদেরকে পর্যটকদের কাছে বিশেষভাবে উপস্থাপন করতে নানা ধরনের পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য বন দফতর।অভয়ারণ্যে পর্যটকদের গতিবিধির ওপরেও আনা হয়েছে নানা নতুন নিয়ম নীতি

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চন্দ্রকোনাতে একই বুথে ২৫৭ জনকে SIR’র শুনানির নোটিশ, প্রতিবাদে বিক্ষোভ, রাস্তা অবরোধ

মহাভারতের প্রায় ৫০০ চরিত্রের ছবি এঁকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে সেরা তানভী

বাংলায় ৭ থেকে ৮ দফায় নির্বাচন করার সময় নেই, জানিয়ে দিল কমিশন

নির্বাচন কমিশন বোবা-কালা, পুরোটা তুঘলকি কারবার চলছে ,মন্তব্য ফিরহাদের

‘‌বেলডাঙার ঘটনায় ইন্ধন দিয়েছে বিজেপির বাবুরা, নতুন গদ্দার’‌, নাম না করে হুমায়ুনকে তোপ অভিষেকের

‘‌যে মঞ্চ থেকে মমতাকে গাল দিচ্ছেন, কে বানিয়েছে?’‌ প্রধানমন্ত্রীকে তুলোধনা করলেন অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ