ডুয়ার্সের চুলশা চা বাগানে বন দফতরের খাঁচায় পূর্ণবয়স্ক চিতা বাঘ

Share:

নিজস্ব প্রতিনিধি,ডুয়ার্স: বন দফতরের পাতা খাঁচায় রবিবার বন্দি হল পূর্ণবয়স্ক একটি চিতা। ডুয়ার্সের চুলশা চা বাগানের(Chulsha Tea Garden) ১০ নং সেকশনে বন দফতরের তরফে বসানো হয়েছিল খাঁচা। মূলত ছাগলের টোপ দিয়ে পাতা হয়েছিল খাঁচা। আর সেই খাঁচাতেই বন্দি হল চিতা। বাগান শ্রমিকদের অভিযোগ বেশ কয়েকদিন থেকে তাদের এলাকায় বেশ কিছু চিতাবাঘ(Leopard) দাপিয়ে বেড়াচ্ছে আর তাতেই আতঙ্ক দানা বেঁধেছিল। এরপর বন দফতরকে জানানো হলে তড়িঘড়ি বন দফতর খাঁচা পাতে। পূর্ণবয়স্ক চিতাটি বন্দি হয়। বন দফতরের তরফে প্রাথমিক চিকিৎসা করে চিতাটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানানো হয়।

বন দফতরের(Forest Department) এই কর্মকান্ডে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস বাগান শ্রমিকদের মধ্যে। ডুয়ার্সের একাধিক চা বাগানে এর আগে একাধিকবার চিতা বাঘ ধরা পড়ে। মাঝেমধ্যেই চা বাগান এলাকায় গীতা বাঘ দেখা দেওয়ায় সেখানকার শ্রমিকদের মধ্যে বাড়ছে আতঙ্ক। যদিও বন দফতরের দাবি, বাঘের দেখা মিললে তৎক্ষণাৎ তৎপর হয় বন দফতরের আধিকারিকরা। সাধারণ মানুষের প্রাণ রক্ষা করতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়। বাঘ ধরতে পাতা হয় খাঁচা। টাঙ্গানো হয় জাল। ছাগল টোপ দিয়ে ধরা হয় বাঘ। এরপর তার স্বাস্থ্য পরীক্ষা করে ফিরিয়ে দেওয়া হয় জঙ্গলে। বন্যপ্রাণীদের আক্রমণ নয় তাদের রক্ষা করা মূল লক্ষ্য হোক আমজনতার।

শুধু চা বাগান এলাকায় নয়, ইতিমধ্যে লোকালয় ঢুকে পড়ছে বাঘ। খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয় চলে আসছে বাঘ। যাকে কেন্দ্র করে প্রায় সই এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। এর আগে জঙ্গলমহল এলাকাতেও ঢুকে পড়েছিল বাঘ। ঝাড়গ্রামের(Jhargram) পাশাপাশি বাঁকুড়ার এলাকায় দেখা দিয়েছিল বাঘ। ঘুমপাড়ানি গুলি ছুড়ে সেই বাক্যে ঘায়েল করে ফের সুস্থ করে ফেরাতে হয়েছিল জঙ্গলে। তবে চা বাগান এলাকায় চিতা বাঘের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় সেখানকার শ্রমিক মহল রীতিমত চিন্তিত। একাধিক চা বাগান বন্ধ হয়ে রয়েছে। আর যে চা বাগান গুলি খোলা রয়েছে সেখানে কাজ করতে গিয়ে বাঘের আতঙ্কে রীতিমতো তটস্থ চা বাগানে শ্রমিকরা।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য