মালদার ডোবপাড়া গ্রামে ৫০ টি পরিবারের ভরসা মহানন্দা নদীর জল

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: তীব্র জল কষ্ট। মালদা শহর থেকে ঢিলছোড়া  দূরত্বে পুরাতন মালদার সাহাপুর ছাতিয়ান মোড় ডোবপাড়া গ্রামে। বর্ষার সময়ও তীব্র জল কষ্টে ভুগতে হয় প্রায় ৫০ টি পরিবারকে। তাদের ভরসা মহানন্দা নদীর(Mahananda River) জল। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতকে বারবার জানিও কোন লাভ হয়নি। আর এই নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের।তৃণমূলের রাজ্য কমিটির সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী বলেন, কিভাবে সমস্যা মেটানো যায় সেটা দেখা হচ্ছে।

মালদা শহরের পাশেই সাহাপুর গ্রাম পঞ্চায়েতের এই এলাকা। একদিকে নদীর এপারে রয়েছে ইংরেজবাজার পৌরসভা(Englishbazar Municipality) আর এই গ্রাম পঞ্চায়েত এলাকার সংলগ্ন পুরাতন মালদা পুরসভা।দীর্ঘদিন ধরে জলের সমস্যা রয়েছে। পরিশ্রুত জল না পেয়ে মানুষকে কার্যত্ব মহানন্দা নদীর নোংরা জল ব্যবহার করতে হচ্ছে। এ নিয়ে রীতিমতো বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা।সমস্ত ঘটনার জন্য বর্তমান তৃণমূল(TMC) পরিচালিত সাহাপুর গ্রাম পঞ্চায়েতের ওপর দোষারোপ করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা গ্রাম পঞ্চায়েতের সদস্য ও বিজেপি নেতা উকিল মন্ডল।

গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিক ঘোষের কোন প্রতিক্রিয়া না পাওয়া গেলেও তৃণমূলের রাজ্য কমিটির সহ-সভাপতি কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী(Krishnendu Narayan Chowdhury) বলেন, কিভাবে সমস্যা মেটানো যায় সেটা দেখা হচ্ছে। পঞ্চায়েত এলাকা হলেও পুরসভা মানুষের প্রয়োজনে ট্যাংকে করে জল নিয়ে গিয়ে দিতে পারে। এক্ষেত্রেও সেই ভাবে আপাতত জল পরিষেবা চালু করা যায় কিনা গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য