শান্তিপুরের আকাশে হঠাৎ উড়ল একাধিক ড্রোন, কিন্তু কেন …

Share:

নিজস্ব প্রতিনিধি ,শান্তিপুর: নদিয়া জেলার শান্তিপুরের আকাশে রবিবার বিকেলে একাধিক ড্রোন উড়তে শুরু করে। রবিবার শান্তিপুর সেজেছিল এক অনন্য আধ্যাত্মিক আবহে। নেপালের কাঠমান্ডু স্থিত বিশ্ববিখ্যাত পশুপতিনাথ মন্দির থেকে আসা ৮০০ কেজি পবিত্র ফুল ও জল ড্রোন মারফত ছড়িয়ে দেওয়া হল সমগ্র শান্তিপুর(Shantipur) এলাকা জুড়ে। শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্টের উদ্যোগে এবং স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত প্রচেষ্টায় এই অভিনব কর্মসূচির আয়োজন করা হয়েছিল।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কবি কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্ট এর সভাপতি অরিন্দম ভট্টাচার্য জানান , ভগবান শ্রীরামের (Sree Ram)আরাধ্য দেবতা দেবাদিদেব মহাদেব। নেপালের পশুপতিনাথ ধাম থেকে আসা এই আশীর্বাদ শান্তিপুরের মাটিকে ধন্য করেছে। মূলত শান্তিপুরের পুরনো ঐতিহ্য ও শান্তি পুনরায় ফিরিয়ে আনতেই এই পবিত্র উদ্যোগ।

মোট ৪ থেকে ৫টি বড় বাণিজ্যিক ড্রোন এই কাজে ব্যবহার করা হয়েছে।প্রতিটি বড় ড্রোনের সাথে আরও ৪টি করে ছোট ড্রোন(Drone) সংযুক্ত ছিল। যা শান্তিপুরের বিভিন্ন প্রান্তে পৌঁছে পুষ্পবৃষ্টি সম্পন্ন করে।শান্তিপুরবাসীর এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে অরিন্দম ভট্টাচার্য বলেন, এটি কেবল একটি ট্রাস্টের কাজ নয়, এটি সমগ্র শান্তিপুরবাসীর একটি বড় উদ্যোগ। যে সমস্ত জায়গায় ড্রোন পৌঁছাতে পারেনি, সেখানে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে হাতে হাতে এই পবিত্র ফুল ও জল পৌঁছে দেওয়া হচ্ছে।

বাসিন্দাদের অনুরোধ করা হয়েছে, তারা যেন এই প্রসাদী ফুল ও জল নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে সংরক্ষণ করেন।শান্তিপুরের আকাশে ড্রোনের এই পুষ্পবৃষ্টির দৃশ্য দেখতে রবিবার বিকেলে রাস্তায় ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। দেবাদিদেব মহাদেব ও শ্রীরামের আশীর্বাদে শান্তিপুর এক নতুন ভোরে জাগবে,এমনটাই আশা ব্যক্ত করেছেন আয়োজকরা।

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

বহুদিনের আটকে কাজ এগিয়ে যাবে, আর্থিক সমস্যা কেটে যাবে, পরিবারে আনন্দ বইবে 

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….