মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে পরেই ড্রোনের সাহায্যে নজরদারি শুরু জলদাপাড়া জাতীয় উদ্যানে

মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ Micro Drone Camera’র মাধ্যমে জঙ্গলের কোণায় কোণায় নজরদারি চালানো শুরু করে দিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক বছরে বাংলায় বন্যপ্রাণীদের হানা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে বাংলার বিভিন্ন জেলায় প্রায়ই লোকালয়ে ঢুকে পড়ছে হাতি। তারপরে যেমন বিঘার পর বিঘা ফসল নষ্ট হচ্ছে তেমনি ঘরবাড়ি, সম্পত্তি নষ্ট এবং প্রাণহানির ঘটনাও ঘটছে। পরিসংখ্যান বলছে, পশ্চিমবঙ্গে গত ৫ বছরে হাতির হানায় ৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এই সংখ্যাটা স্বাভাবিকভাবেই উদ্বেগজনক। ইতিমধ্যেই হাতির হানা রুখতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার। আর এবার হাতির পাশাপাশি অনান্য বন্যপ্রানীর ওপরেও নজরদারির জন্য Night Vision Camera লাগানো ড্রোন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। কেননা দেখা যাচ্ছে, রাতের অন্ধকারে বা ভোরের দিকেই বন্যপ্রানীরা সব থেকে বেশি লোকালয়ে হানা দেয় বা জঙ্গল থেকে বেড়িয়ে আসে। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ মেনেই এবার উত্তরবঙ্গে জলদাপাড়া জাতীয় উদ্যান(Jaldapara National Forest) কর্তৃপক্ষ Micro Drone Camera’র মাধ্যমে জঙ্গলের কোণায় কোণায় নজরদারি(Drone Surveillance) চালানোর সিদ্ধান্ত নিয়েছে। চোরাচালান রুখতেও এই ড্রোনের নজরদারি অনেকটাই সাহায্য করবে বলে মনে করছে বন দফতর।    

আরও পড়ুন, সোশ্যাল মিডিয়ায় প্রেমের টোপ দিয়ে নাবালিকা পাচার, গ্রেফতার ৩

Micro Drone Camera’র মাধ্যমে জঙ্গলের কোণায় কোণায় নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছে জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ। আপাতত ৪টি আধুনিক প্রযুক্তির Micro Drone Camera ব্যবহার করা হচ্ছে এখানে। এই প্রসঙ্গে জলদাপাড়া বন বিভাগের DFO প্রবীণ কাসোয়ান জানিয়েছেন, ‘ড্রোন ক্যামেরা পরিচালনার পদ্ধতি যেমন জটিল, অন্যদিকে ওই ক্যামেরা চালানোর জন্য কেন্দ্রীয় সরকারের বিশেষ অনুমতির দরকার হয়। যা জোগাড় করতে বেশ খানিকটা সময় লাগে। কিন্তু ড্রোনের তুলনায় মাইক্রো ড্রোনের পারফেকশন অনেক বেশি। জঙ্গলের দুর্গম এলাকাগুলিতে খুব সহজেই উড়ে যেতে পারে এই মাইক্রো ড্রোন। আর মাইক্রো ড্রোন ব্যবহারের ক্ষেত্রে কোনও বিশেষ অনুমতির প্রয়োজন হয় না। চোরাশিকারিদের অবস্থান ও গতিবিধি জানাও তো আমাদের এক অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। সেই কাজেও আমাদের বিশ্বস্ত হাতিয়ার Micro Drone Camera।

আরও পড়ুন, হাওড়ার মঙ্গলাহাটের দোকানদারদের পুনর্বাসনের জন্য Twin Tower Market গড়বে রাজ্য

জানা গিয়েছে, জলদাপাড়া জাতীয় উদ্যানের ২১৬.৫১ বর্গ কিলোমিটারের জঙ্গলে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই শুরু করা হচ্ছে ওই Micro Drone Monitoring-য়ের কাজ। দিনের শেষে জঙ্গলের ঠিক কোন কোন অংশে কতগুলো ও কোন কোন প্রজাতির বন্যপ্রাণী অবস্থান করছে তার হিসেব মিলিয়ে নেওয়া হচ্ছে ওই ড্রোন ক্যামেরার ভিডিয়ো ও ইমেজ বিশ্লেষণ করে। প্রতি রাতে ওই রিপোর্ট পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভাগীয় বন আধিকারিকের কাছে। যদি কোনও সন্দেহভাজনের আনাগোনা ধরা পড়ে, সঙ্গে সঙ্গেই ওই সুনির্দিষ্ট এলাকার নিরাপত্তা জোরদার করা হচ্ছে বনরক্ষী ও কুনকি হাতির মাধ্যমে। শুধু এই উৎসবের মরসুমকে কেন এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে? এই প্রসঙ্গে DFO জানিয়েছেন ‘বন দফতরের কর্মী হলেও, আমরা তো মানুষ। আমাদেরও উৎসবে মাতোয়ারা হতে ইচ্ছে করতেই পারে। আর তা যে কোনও মুহূর্তে বন্য প্রাণীদদের বড় বিপদ ডেকে আনতে পারে। তাই কোনওভাবেই যাতে আমাদের মধ্যে গাফিলতি অথবা আলগা মনোভাব না আসে, সেই কারণেই আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিটি বন কর্মীকে সজাগ রাখা হয়। যেখানে খামতির কোনও প্রশ্নই থাকবে না।’

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই