চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মাদকদ্রব্য বিক্রির রমরমা, পুলিশের জালে অভিযুক্ত সহ ৬ নাবালক

নিজস্ব প্রতিনিধিঃ মাদক দ্রব্যের রমরমা ব্যবসা চলছে। প্রশাসনের নজরদারি সত্ত্বেও গোপনে অপরাধীরা এই কারবার চালাচ্ছে। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে একই অভিযোগ উঠেছে। মাদক দ্রব্য গোপনে বিক্রির অভিযোগে এক ব্যক্তি সহ ৬ নাবালক ও যুবক গ্রেফতার।

দীর্ঘদিন ধরেই তাঁদের বিরুদ্ধে অভিযোগ ছিল। অভিযুক্তদের গোপন ডেরায় এই কেনাবেচা চলত। তাঁদের হাতেনাতে পাকড়াও করে কাঁথির একটি স্থানীয় ক্লাবের সদস্যরা। বেশ কিছু নাবালক ও যুবক ঘটনাস্থল থেকে চম্পট দেয়। খবর দেওয়া হয় কাঁথি থানায়।

কাঁথি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের গ্রেফতার করে।  অভিযোগ, চরম মাদকের নেশায় মাদকাসক্ত হয়ে পড়ছিল এলাকার বহু কিশোর ও যুবক। এরপরেই এই ঘটনা নজরে আসে। শেষে পুলিশের জালে পাকড়াও হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ। অভিযুক্ত বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ চলছে।  

Published by:

Share Link:

More Releted News:

মেয়ে-জামাইয়ের কাছে সর্বস্ব হারিয়ে ঘরছাড়া মা, অভিযোগ দায়ের থানায়

‘UCC চালু হলে বেশি ক্ষতিগ্রস্থ হবে আদিবাসীরা’, ঝাড়গ্রাম থেকে সতর্কবার্তা অভিষেকের

‘বাড়ির মায়েদের স্বীকৃতি’,  ভোটপ্রচারে লক্ষ্মীর ভান্ডারকে সমর্থন সিপিআইএম প্রার্থীর

‘হোটেল বুক করে টাকা বিলোচ্ছে‌’,‌ বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

হলফনামায় ত্রুটি, গায়িকা-তৃণমূল প্রার্থী অদিতি মুন্সীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের

‘‌মহিলা বিলকে পুনর্বিন্যাসের সঙ্গে জোড়া হল কেন?’‌ মোদি–শাহকে কড়া প্রশ্নবাণ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ