‘‌আগে সিপিএম করতাম, এখন আমি বিজেপি করি’‌, মদ্যপ মোদি ভক্তের দাবি সিঙ্গুরের সভায়

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটি সভা থেকে বলে থাকেন, বিজেপি কারা করে?‌ নিজেই এই প্রশ্ন তুলে তার উত্তরও দেন। জবাবে ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, ‘‌বিজেপি করে চোর, গুণ্ডা, বদমাইশ, পাতাখোর, মাতাল, সমাজবিরোধীরা।’‌ এবার সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় অভিষেকের তথ্যেই সিলমোহর পড়ল। শুধু তাই নয়, সিপিএমের হার্মাদরা জার্সি পাল্টে এখন বিজেপির জল্লাদ হয়েছে বলেও তোপ দেগে থাকেন। একইসঙ্গে সেটাও প্রমাণিত হল।

এদিকে এই প্রমাণ তুলে ধরেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করেছেন। তাতেই একসঙ্গে সবকিছুর প্রমাণ মিলেছে। যা নিয়ে এখন বেজায় অস্বস্তিতে পড়েছেন বিজেপি নেতারা। তবে এখন তাঁরা মুখে কুলুপ এঁটেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে সিঙ্গুরকে বেছে নেওয়া হয়েছে রাজনৈতিক সভার জন্য। আর এখানেই বিজেপির কর্মী, সমর্থকদের কীর্তিকলাপ রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। সাতসকালে মদ্যপান করেই সভায় হাজির হয়েছেন এক মোদি ভক্ত। আর ধরাও পড়েছেন। তারপর যা বলেছেন তা অভিষেকের বক্তব্যকেই সিলমোহর দেয়।

 

অন্যদিকে সকাল থেকে নরেন্দ্র মোদির জনসভা নিয়ে সিঙ্গুরের পারদ চড়েছে। ইতিমধ্যেই বহু বিজেপি কর্মী–সমর্থক প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখার জন্য ভিড় জমিয়েছেন। তার ফাঁকেই প্রকাশ্যে এল এক বিজেপি সমর্থকের সঙ্গে। সকাল সকাল নেশায় বুঁদ হয়ে হাজির হয়েছেন। আর কী বলছেন?‌ সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে পড়ে মদ্যপের স্পষ্ট কথা, ‘‌আগে সিপিএম করতাম। এখন বিজেপি করি।’‌ তাঁর ভিডিওটি পোস্ট করে কুণাল ঘোষ লিখেছেন, ‘ওটা বড় কথা নয়। আলোচনার আসল বিষয় হল…। আগে সিপিএম করতাম। এখন বিজেপি করি। আজ প্রধানমন্ত্রীর সিঙ্গুর সভায় যাওয়ার আগে ‘উল্লাস’…।’

এছাড়া সিপিএমই যে জার্সি পাল্টে বিজেপি করছে সেটা এই মদ্যপ মোদি ভক্তের বক্তব্যেই প্রমাণ হয়ে গেল। যা বারবার বলে এসেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। একইসঙ্গে বিজেপি করে মাতালরা তাও প্রমাণ হয়ে গেল। তবে এখানেই শেষ নয়, বরং সংবাদমাধ্যমে জড়িয়ে যাওয়া কণ্ঠেই বললেন, ‘‌এখানে প্রধানমন্ত্রী আসছেন, আলোচনা হবে। এখানে শিল্পের কথা বলা হবে। দিদিমনি এখানে ধর্না করেছিলেন। তখন কংগ্রেস সরকার ছিল। আমি তো আগে সিপিএম করতাম, এখন আমি বিজেপি করি। মোদির কথা শুনতে চাই।’‌

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

বাবার মৃত্যুর পর চাকরির বদলে চাওয়া হয়েছিল ‘মোটা টাকা’! দুর্নীতি দমন শাখার জালে সরকারি কর্মী

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘ঝুট কি গুঞ্জ’-এর প্রবক্তা রাহুল, কংগ্রেস সাংসদের বিরুদ্ধে তোপ দাগলেন মোদি

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ

দিল্লি ক্যাপিটালস ছাড়ছেন কে এল রাহুল? একটি পোস্টেই সব উত্তর দিলেন তারকা ক্রিকেটার