মঙ্গল থেকে শুক্র পর্যন্ত চলবে ‘দুয়ারে রেশন’, ডিলারদের আবদার নাকচ করে জানাল নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু হতে চলেছে ‘দুয়ারে রেশন’ । ডিসেম্বর মাস থেকেই এটি শুরু হতে চলেছে।  ২০২১ সালের নভেম্বর থেকে চালু হয়  ‘দুয়ারে রেশন’ প্রকল্প। সেইসময় বলা হয়েছিল, মঙ্গলবার থেকে শুক্রবার এলাকায় গিয়ে রেশনের খাদ্যসামগ্রী গ্রাহকদের পৌঁছে দিতে হবে। কিন্তু কী করে এই কাজটি হবে তা অনেকটাই নির্ভর করে  রেশন ডিলারদের  ওপর।  কিন্তু লাগাতার এই প্রকল্প নিয়ে ডিলারদের  বিরুদ্ধে অসহযোগীতার অভিযোগ উঠেছে।

এই আবহে এবার ‘ দুয়ারে রেশন’ প্রকল্প নিয়ে বড় পদক্ষেপ নিল  রাজ্য খাদ্যদপ্তর ।  বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিসেম্বর মাসে  সপ্তাহের মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত  এই চারদিন ডিলাররা ই-পস যন্ত্রের ‘নর্মাল মোড’ ব্যবহার করে রেশন দিতে পারবেন না। ওই দিনগুলির জন্য ‘দুয়ারে রেশন মোড’ ব্যবহার করতে হবে। বলা বাহুল্য, বর্তমানে  রেশন বণ্টন ব্যবস্থা এখন পুরোপুরি অনলাইনে সম্পন্ন হয়।  তাই কোন  ডিলার যদি  ‘দুয়ারে রেশন’ না করে তাও বুঝতে পারবে রাজ্যের খাদ্যদপ্তর। শুধু তাই নয়  দোকান থেকে বেরিয়ে কোন জায়গায় গিয়ে ডিলার রেশন দিচ্ছেন, জিপিএস প্রযুক্তির মাধ্যমে তাতে নজর রাখে দপ্তর।

উল্লেখ্য, দোকান থেকে অন্তত ৫০ মিটারের বেশি দূরে গিয়ে রেশন দেওয়টাই নিয়ম। এরফলে ‘দুয়ারে রেশন মোড’ চললে কোন ডিলার আর দোকান থেকে বিক্রি করতে পারবেন না রেশন।  তবে ইতিমধ্যেই ‘দুয়ারে রেশন’ প্রকল্প নিয়ে পথে নামবে বলে জানিয়ে দিয়েছে   রেশন ডিলারদের সংগঠন।  

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক

আইপিএলের ফাইনালের দিনেই সুখবর পেলেন বৈভব সূর্যবংশী

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অপরাধে গ্রেফতার প্রাক্তন পঞ্চায়েত প্রধান সহ ২

জঙ্গলমহলে রাতভর নজরদারির পর ১৫৬ কেজি গাঁজা উদ্ধার, ধৃত ২

হিঙ্গলগঞ্জের জমি মাফিয়া তাপস মণ্ডলের গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবিতে সোচ্চার গ্রামবাসীরা