দুবরাজপুরে বিজেপি থেকে ভোটে জিতেই তৃণমূলে যোগদান

Share:

নিজস্ব প্রতিনিধি,দুবরাজপুর: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত সমিতির ভোটে জিতেই বিজেপি প্রার্থী যোগ দিলেন ঘাসফুল শিবিরে। হাতে তুলে নিলেন তৃণমূলের পতাকা। সাগরদিঘির মত ঘটনা ঘটলো এবার বীরভূমের দুবরাজপুরে(Dubrajpur)। জয়ের পর গেরুয়া আবিরের বদলে সবুজ আবির মাখলেন বিজেপি প্রার্থী তথা বর্তমানে তৃণমূলের জয়ী প্রার্থী লক্ষ্মী মুর্মু।বীরভূমের দুবরাজপুর ব্লকের পদুমা গ্রাম পঞ্চায়েত এলাকার ১৭ নম্বর পঞ্চায়েত সমিতি আসনের ঘটনা।সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির আসনে তৃণমূল, বিজেপি এবং সিপিএম প্রার্থীরা মনোনয়ন জমা দেন। কিন্তু তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যায়।

এর ফলে লড়াই হয় বিজেপি এবং সিপিএমের মধ্যে। কিন্তু মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে একেবারে শেষ মুহূর্তে সিপিএম প্রার্থী হঠাৎ তার মনোনয়ন প্রত্যাহার করে নেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই আসনে জয়লাভ করেন বিজেপি প্রার্থী লক্ষ্মীদেবী। কিন্তু তার কিছু ক্ষণের মধ্যে ‘নাটকীয় মোড়’। ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) উন্নয়নে শামিল হতে’ই লক্ষ্মীদেবী যোগদান করেন রাজ্যের শাসক দলে। তিনি নিজেই এ কথা ঘোষণা করেন। মঙ্গলবার তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের দুবরাজপুর ব্লকের কোর কমিটির সদস্যরা। যোগদান অনুষ্ঠানে ছিলেন দুবরাজপুর ব্লকের তৃণমূলের দুই যুগ্ম আহ্বায়ক রফিউল খান ও স্বপন মণ্ডল, তৃণমূলের পদুমা অঞ্চল সভাপতি তরুণ ঘোড়ুইরা।বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভোটে জিতেও কেন তৃণমূলে যোগ দিলেন?

লক্ষ্মীর জবাব, ‘‘আমার ইচ্ছে।’’ তিনি বলেন, ‘‘কেউ জোর করেননি। কেউ হুমকিও দেননি। আমি স্বেচ্ছায় তৃণমূলে যোগ দিলাম।’’ফলত, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির ৩০টি আসনের মধ্যে ৭টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল। আর ২৩ টি আসনে ভোট হবে। তৃণমূলের এক নেতা বলেন, ‘‘আমরা আগেই বলেছিলাম, এখানে সবাই মনোনয়ন দিতে পারে। কোনও অশান্তি হবে না। দুবরাজপুরে কোনও অশান্তি হয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে শামিল হওয়ার জন্য লক্ষী তৃণমূলে যোগ দিয়েছেন। আসলে বিজেপি(BJP) ওঁকে জোর করে প্রার্থী করেছিল।’’

এই পঞ্চায়েত ভোটে এর আগেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি প্রার্থীর জয়ের ঘটনা ঘটেছে। খোদ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের জেলা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বিধানসভার উদয় গ্রাম পঞ্চায়েতের নাকাইর গ্রামের বিজেপি প্রার্থী অপর্ণা বর্মণ জয়ী হন। অপর্ণা বিজেপিতেই আছেন। কিন্তু লক্ষ্মীকে ধরে রাখত পারল না গেরুয়া শিবির ।এ নিয়ে দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা বলেন, ‘‘এটা গণতন্ত্রের হত্যা। ভয় দেখিয়ে বিরোধীদের মনোনয়ন প্রত্যাহার করানো থেকে বিরোধীদের যোগদান করানো— যে কাজ তৃণমূল করছে, তাতে এই পঞ্চায়েত ভোট থেকে ওদের পতন শুরু ।’’

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের

‘পুলিশ বাধা দিলে কালীঘাট মন্দিরের সামনে পুজো করব’, হুঁশিয়ারি মমতার