দুর্যোগের জেরে কলকাতা এয়ারপোর্টে পরিষেবা ব্যাহত, আকাশে চক্কর কাটছে একাধিক বিমান

Share:

নিজস্ব প্রতিনিধি: দুপুর নামতেই কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ একাধিক জেলায় তুমুল বৃষ্টি হয়। টানা দুঘন্টা ধরে ভারী বৃষ্টির জেরে স্তব্ধ হয়ে পড়ে শহর। জল জমে গিয়ে শহর সংলগ্ন একাধিক রাস্তায় যান পরিষেবা ব্যাহত হয়েছে। ভারী বৃষ্টিতে জল জমেছে ভিআইপি, হলদিরাম, বাইপাস সংলগ্ন একাধিক এলাকায়। সড়কপথে জল যন্ত্রণার জেরে যেমন ভোগান্তি হচ্ছে তেমনই দুপুরের বৃষ্টিতে পরিষেবা ব্য়াহত কলকাতা বিমানবন্দরে। ভারী বৃষ্টির জেরে কলকাতা এয়ারপোর্টে অবতরণে সমস্যা হচ্ছে একাধিক বিমানের। এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাঝ আকাশে চক্কর কাটছে বেশ কয়েকটি বিমান।

আরও পডুন: এবার মহালয়ায় দুর্গারূপে দিতিপ্রিয়া রায়, কোন চ্যানেলে দেখা যাবে অভিনেত্রীকে?

জানা গিয়েছে, ভারী বৃষ্টি ও ঘন মেঘের জন্য দৃশ্যমানতা কমে গিয়েছে। তাই এয়ারপোর্টের রানওয়েতে অবতরণে সমস্যা হচ্ছে কলকাতাগামী বেশ কিছু বিমানের। এয়ারপোর্টের তরফে তালিকা প্রকাশ করে জানানো হয়েছে- ডিমাপুর থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমান(6E6155), জয়পুর থেকে কলকাতাগামী ইন্ডিগো বিমান(6E6568), ব্যাঙ্কক থেকে ভায়া কলকাতা ভুটানগামী বিমান(B3701), আগরতলা থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার বিমান(IX1522), আগরতলা থেকে কলকাতাগামী ইন্ডিগোর বিমান(6E394), ভুবনেশ্বর থেকে কলকাতাগামী ইন্ডিগোর (6E7352) বিমানগুলি মাঝ আকাশে চক্কর কাটছে। যদিও ওই বিমানে থাকা যাত্রীরা সব নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। সূত্রের খবর, বৃষ্টি কমলে ও আবহাওয়ার উন্নতি হলে অবতরণ করতে পারে আকাশে চক্কর কাটা বিমানগুলি।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি