এবার মহালয়ায় দুর্গারূপে দিতিপ্রিয়া রায়, কোন চ্যানেলে দেখা যাবে অভিনেত্রীকে?

জানা যাচ্ছে, এবার সান বাংলার দুর্গারূপে দেখা যেতে পারে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। চর্চা, এই অনুষ্ঠানের মাধ্যমে ছোট্ট বিরতি কাটিয়ে ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: মা আসতে আর মাত্র ৮৫ দিন বাকি! হ্যাঁ, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের কথাই বলছি। দুর্গাপুজোর সাতদিন আগে অনুষ্ঠিত হয় মহালয়া। তখন থেকেই একপ্রকার বাঙালির এই মহোৎসবের শুভ সূচনা হয়ে যায়। তবে মহালয়া বাঙালিদের ইমোশন। ওইদিন টিভি চ্যানেলগুলিতে সকাল থেকেই নানারকম অনুষ্ঠানের আয়োজন করা হয়। নায়িকারা সাজেন মা দুর্গা। সেটাই আকর্ষণীয়। তাই এবার কোন চ্যানেলে কোন নায়িকাকে দুর্গারূপে দেখা যাবে, তা জানতে উৎসুক বাঙালি দর্শক। ইতিমধ্যেই বাংলার প্রথম সারির বিনোদন চ্যানেলগুলো মহালয়ার অনুষ্ঠানের তোড়জোড় শুরু করে দিয়েছে। জানা যাচ্ছে, এবার সান বাংলার দুর্গারূপে দেখা যেতে পারে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। চর্চা, এই অনুষ্ঠানের মাধ্যমে ছোট্ট বিরতি কাটিয়ে ফের ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী।

তবে এখনও পর্যন্ত এই বিষয়ে চ্যানেল বা অভিনেত্রীর তরফে কিছু ঘোষণা হয়নি। কথাবার্তা সবে চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে শেষবার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অপর্ণা চরিত্রে দেখা গিয়েছিল। জিতু কামালের সঙ্গে তাঁর জুটি ব্যাপক হিট হয়েছিল। তবে সিরিয়াল চলাকালীন জিতুর সঙ্গে অভিনেত্রীর কিছু ঝামেলা হওয়ার পর শারীরিক অসুস্থতা কারণ দেখিয়ে ধারাবাহিক ছেড়ে দেন দিতিপ্রিয়া। যদিও ধারাবাহিকে তাঁর জায়গায় নতুন নায়িকা আসলেও বেশিদিন চলেনি।

এরপর থেকে ছোটপর্দায় আর নিয়মিত নন দিতিপ্রিয়া। এখন শোনা যাচ্ছে, ছোট্ট বিরতি কাটিয়ে সান বাংলার মহালয়ার মা দুর্গা রূপে ফিরছেন তিনি।এবার অবশ্য তিন বিনোদন চ্যানেলে মহালয়ার ভোরের অনুষ্ঠান নিয়ে প্রতিযোগিতা তুঙ্গে। জানা গিয়েছে, একটি চ্যানেলের দুর্গা হতে পারেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অন্য একটি চ্যানেলে অভিনেত্রী অঙ্কিতা মল্লিক হতে পারেন দুর্গা। আর একটি চ্যানেলে দিতিপ্রিয়ার দুর্গা হওয়ার কথা রয়েছে।

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

‘কলকাতা পুরসভার নির্বাচনে বিপুল ভোটে জিতবে বিজেপি,’ ভবিষ্যদ্বাণী মুখ্যমন্ত্রীর

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী