সিজারের পরেই স্যালাইন বিভ্রাট, সদ্যোজাতকে রেখে মৃত্যু প্রসূতির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাসপাতালের মধ্যে স্যালাইন বিভ্রাট। আর তারজেরে অসুস্থ হয়ে পড়ছেন একের পর এক প্রসূতি । এই আবহে শুক্রবার (১০ জানুয়ারি) সাতসকালে মৃত্যু হয় এক প্রসূতির। এই ঘটনার জেরেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। অভিযোগ উঠেছে, ভুল স্যালাইনের জেরে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছিল প্রসূতিদের তাই তাঁরা অসুস্থ হয়ে পড়ছেন ।

অভিযোগ উঠেছে, বুধবার রাতে সিজার হয়েছিল ৬ প্রসূতির । বৃহস্পতিবার সকাল থেকেই তাদের অবস্থা অবনতি হতে শুরু করে । তাদের মধ্যে থাকা এক প্রসূতির শুক্রবার সকালে প্রাণ হারান। মৃত প্রসূতির নাম মামণি রুইদাস। তাঁর বাড়ি গড়বেতা থানা এলাকায়। বাপের বাড়ি কেশপুর থানা এলাকায়। বুধবার রাতে সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি।  এরপরেই এদিন সকালে প্রাণ হারালেন রুইদাস।

এই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই হাসপাতাল চত্বরে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।  প্রসূতি পরিবারদের  কেউ বলেছেন, , স্যালাইনেই কোনও সমস্যা ছিল। কেউ বলছেন, ছত্রাক ছিল স্যালাইনের ভিতরেই। আর এই প্রশ্ন উঠতেই মুখে  কুলুপ এঁটেছে হাসপাতাল কর্তৃপক্ষ। মৃত্যুর আসল কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। রিপোর্ট না আসার পর স্পষ্ট হবে না।  হাসপাতাল সুপার জানিয়েছেন,’ পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে । বর্তমানে  একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।  চিকিৎসকদের পরামর্শ নেওয়া হচ্ছে।‘

পাহাড় ও সাগরের মেলবন্ধন,পুজোর ছুটিতে ঘুরে আসুন ওড়িশার কটক

পেটের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিমেষেই দূর করবে এই পুষ্টিকর সবজি!

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

ওয়েট ট্রেনিংয়ে উধাও অনিদ্রা! জিম করলেই কি মিলবে মুক্তি?

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

এয়ারটেলের ₹২১৯ প্ল্যানে মিলছে ২৮ দিনের ভ্যালিডিটি-সহ অবিশ্বাস্য সুবিধা

ডিভোর্স মামলা করায় আদালত চত্বরেই স্ত্রীকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মার স্বামীর

কেতুর প্রভাবে বদলাবে ভাগ্য, ৭১ দিন ধরে টাকার বৃষ্টি ৫ রাশির জাতকদের জীবনে

‘ওরা আমাকে মেরে ফেলবে…’, মাকে ফোনের পরেই হোমস্টে থেকে মিলল ছাত্রীর দেহ

হাসিরানির সমর্থনে নন্দীগ্রামে জোড়া সভা করবেন শুভেন্দু অধিকারী

পাকিস্তানের ডেরা ইসমাইল খানে তল্লাশি চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ছিন্নভিন্ন ১১ জন

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫