ঘন কুয়াশার জেরে যাত্রী দুর্ভোগ, বাতিল একাধিক ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সপ্তাহান্তে দুর্ভোগের মুখে নিত্যযাত্রীরা। ঘন কুয়াশার কারণে শনিবার এবং রবিবার বাতিল থাকতে চলেছে একাধিক মেল এবং এক্সপ্রেস ট্রেন। শনিবার থেকে টানা তিন দিন অর্থাৎ সোমবার পর্যন্ত হাওড়া ডিভিশনে ব্যাহত ট্রেন চলাচল। রেল সূত্রের খবর, কোথাও রেল সেতু সংস্কার, আবার কোথাও সাবওয়ে তৈরির কাজ হবে। তারই জেরে বাতিল থাকতে চলেছে একাধিক ট্রেন।

পাশাপাশি রেলের তরফ থেকে এও জানিয়ে দেওয়া হয়েছে ঘন কুয়াশার কারণে যাত্রীদের সুরক্ষায় বাতিল থাকতে চলেছে একাধিক ট্রেন। সেগুলি হল- হাওড়া-দেহরাদুন উপাসনা এক্সপ্রেস , দেহরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস , ঝাঁসি-কলকাতা প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস, কলকাতা-ঝাঁসি প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস, কামাক্ষা-গয়া উইকলি এক্সপ্রেস , গয়া-কামাক্ষা উইকলি এক্সপ্রেস- সহ বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেন।

রেলের তরফ থেকে দেওয়া বিব্রতি অনুসারে, শনি ও রবিবার মোট ২২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। আজ থেকে সোমবার পর্যন্ত কাটোয়া, তারকেশ্বর ও কৃষ্ণনগর-লালগোলা মোট তিনটি রুটের একাধিক ট্রেন বন্ধ থাকবে। শনিবার বাতিল থাকছে হাওড়া থেকে তারকেশ্বর রুটে- ৩৭৩৪৯, ৩৭৩৫১ এবং তারকেশ্বর থেকে হাওড়া রুটে ৩৭৩৫৪ ট্রেনটি বাতিল করা হয়েছে। রবিবার বাতিল থাকছে হাওড়া-তারকেশ্বর ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫ এবং ৩৭৩১৭, শেওড়াফুলি-তারকেশ্বর ৩৭৪১১, ৩৭৪১৫, হাওড়া-আরামবাগ ৩৭৩৫৯, হাওড়া-গোঘাট ৩৭৩৭১, ডাউনে তারকেশ্বর-হাওড়া ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২, তারকেশ্বর-শেওড়াফুলি ৩৭৪১২, ৩৭৪১৬, আরামবাগ-হাওড়া ৩৭৩৬০, গোঘাট-হাওড়া ৩৭৩৭২ ট্রেনগুলি । একথায় বলা যায়, একাধিক ট্রেন বাতিলের জেরে দুর্ভোগের শিকার হতে চলেছে নিত্য যাত্রীরা।

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

দোকান থেকে কিনবেন কেন, বাড়িতে সহজেই বানান চিলি গার্লিক লাচ্ছা পরোটা

ঘন ঘন চোখের পাতা কাঁপে! অশুভ সঙ্কেত নাকি শরীর দিচ্ছে বড় সতর্কবার্তা?

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

শুক্র বক্রী, আগামী ৬ সপ্তাহ চার রাশির জাতকদের জীবনে টাকার বৃষ্টি হবে

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

সূর্য, বুধ ও শুক্রের মিলনে ত্রিগ্রহী যোগ, চরম লাভবান হবেন ৪ রাশির জাতকরা

রাহুলের তাণ্ডবে দিশেহারা ক্যারিবীয় বোলাররা, ওয়েস্ট ইন্ডিজকে ৩৫২ রানের লক্ষ্য দিল ভারত

সামরিক দক্ষতা বাড়াতে বছরে ৩৬-৪০টি যুদ্ধবিমান প্রয়োজন, বললেন বায়ুসেনা প্রধান

চক দে ইন্ডিয়া, মালয়েশিয়াকে দুরমুশ করে সোনা জিতল ভারতের পুরুষ হকি দল

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী

শচিনের মহা রেকর্ড ভেঙে দিলেন রোহিত শর্মা, কী ইতিহাস গড়লেন?