ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গোপসাগের সৃষ্ট নিম্নচাপটি শক্তি ক্ষয় করে এখন সুষ্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। অবস্থান করছে ছত্তিশগড় ও ওড়িশার মাঝে। আগামী দিনে এটি এগিয়ে যাবে উত্তরপ্রদেশের দিকে। আর এই নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। গতকাল, বৃহস্পতিবার রাত থেকেই প্রবল বৃষ্টিতে ভেসে যাচ্ছে উত্তরবঙ্গের একাধিক জেলা। আগামী শনিবার পর্যন্ত দার্জিলিং-য়ে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। তার মাঝেই ঘটে গিয়েছে বিপত্তি। টানা বৃষ্টির জেরে ফের ধস নেমেছে টয়ট্রেনের লাইনে৷

আরও পডুন: ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সূত্রের খবর, প্রবল বৃষ্টিতে বড় বড় বোল্ডার ভেঙে পড়ে টয়ট্রেনের লাইনে। গয়াবাড়ি ও মহানদী স্টেশনের মাঝে ধস নেমেছে বলেই জানা গিয়েছে৷ অন্যদিকে সামান্য ধস নেমেছে রংটং ও তিনধরিয়া স্টেশনের মাঝেও! ক্ষতিগ্রস্থ টয়ট্রেনের লাইন। বন্ধ শিলিগুড়ি ও দার্জিলিংয়ের মধ্যে টয়ট্রেনের পরিষেবা। ইতিমধ্যেই ধস সংস্কারের কাজ শুরু করেছেন রেল কর্মীরা। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় দ্রুত মেরামতির কাজ সম্ভব নয়। এমনটাই জানা গিয়েছে। একটানা বৃষ্টির জেরে ফের বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক NH-10-এ। সিকিমের বারডাংয়ের ২০তম মাইলে পাহাড়ের ঢাল থেকে পাথর পড়ার পাশাপাশি রাস্তার উপর জমেছে কাদা ও ধ্বংসাবশেষ। তার জেরে ওই অংশে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ধীর গতিতে চলছে গাড়ি।

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

টলিউডে ফের শোকের ছায়া, মাকে হারালেন সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা

এশিয়ান গেমসে অঘটন, আফগানিস্তানকে হারিয়ে দিল নেপাল