বনগাঁর প্রফুল্লনগরের পুজোর মণ্ডপে এবার ‘স্বপ্নের ফেরিওয়ালা’

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ : কখনও নিত্যপ্রয়োজনীয় জিনিসের পসরা সাজিয়ে পথে পথে হাক। আবার কখনও সাইকেলে বড় হাড়ির মধ্যে ঠাণ্ডা কুলফি, কখনও ঘুঙুরের আওয়াজে ঘটিগরম। গ্রাম বাংলা থেকে শহরের রাস্তাতেও এক সময় দেখা যেত এই হকারদের। পাড়ায় পাড়ায় পৌঁছে যেতেন তাঁরা. কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে আজ তা অতীত। এখন মাঝে মধ্যে এদের দেখা গেলেও তেমনভাবে ভাল জিনিস মেলে না। শহর তো দূর গ্রাম বাংলার মেঠও পথেও আজ দেখা মেলে না তাঁদের।

এই সকল হকারদের পরবর্তী প্রজন্ম উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছেন। নিজেদের পেশায় ছেলেমেয়েকে দেখতে চান না। তাই কষ্ট করে হলেও ছেলেমেয়েকে পড়াশোনা করাচ্ছেন। তাই আজ আর ঘন্টা বাজিয়ে আইক্রিম কাকু আসে না। মাথায় ঝাঁকা নিয়ে খেলনা নিয়ে আসতে দেখা যায়না কাউকে। পছন্দের বাদাম, কাঁচের চুরি, টিপ নিয়ে কেউ আসেনা। এই হকারদের জীবন ও তাঁদের পরবর্তী প্রজন্মের স্বপ্নই ফুটে উঠছে বনগাঁর প্রফুল্লনগরের সাহাপাড়ার সাংস্কৃতিক চক্রের ৭৭ তম বছরের দুর্গাপুজোর মণ্ডপে। উদ্যোক্তাদের এ বছরের থিম ‘স্বপ্নের ফেরিওয়ালা’। হকারদের জীবনের গল্প নিয়েই সেজে উঠবে পুজোর মণ্ডপ।

শুধু কলকাতাতেই নয়, থিমের লড়াইয়ে পিছিয়ে নেই জেলাও। নানারকম থিমের সাজে সেজে ওঠে জেলার পুজোগুলো। তারমধ্যে বনগাঁতেও একাধিক সাবেকিয়ানার পুজোও হয়। বড় পুজোগুলির অন্যতম প্রফুল্লনগর সাহাপাড়ার সাংস্কৃতিক চক্র। এবার এখানেই শিল্পী প্রশান্ত পালের ভাবনায় ফুটে উঠছে ‘স্বপ্নের ফেরিওয়ালা’। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, একজন হকারের প্রতিদিনের উপার্জনের দিকে চেয়ে বসে থাকে তার পরিবার। তাঁদের সঙ্গে জেন জি-র পরিচয় করাতেই এই ভাবনা।

জেলায় জেলায় জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বিশ্বকাপের ফাইনাল দেখাবে শুভেন্দুর সরকার

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?