শক্তিবৃদ্ধি নিম্নচাপের, ঠাকুর দেখতে বেরিয়ে সঙ্গে থাকুক ছাতা, দশমী পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া?

Share:

নিজস্ব প্রতিনিধি: আগাম পূর্বাভাস ছিলই। চলতি বছরের পুজোর দিনগুলোতে থাকবে বৃষ্টি। ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী ও হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছিল। সেইমত তৃতীয়া ও চতুর্থী রাতে বৃষ্টিতে ভিজেছে তিলোত্তমা কলকাতা। যদিও সেই বৃষ্টিকে মাথায় নিয়েই দর্শনার্থীরা সেরেছেন মণ্ডপ দর্শন। চতুর্থীর সকাল থেকে শুরু করে বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেলে দেখা গিয়েছে, ছাতা ও রেইনকোট নিয়ে বহু মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছেন। রাত বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে সেই ভিড়ও বেড়েছে। উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা বেহালা সব জায়গাতেই একই ছবি দেখা গিয়েছে। কিন্তু কতটা দীর্ঘস্থায়ী হবে এই আনন্দ এই উত্তেজনা?

হাওয়া অফিসের পক্ষ থেকে জারি করা পূর্বাভাসে বলা হয়েছে, পুজোর সময় প্রায় প্রতিদিনই দক্ষিণবঙ্গে জারি রয়েছে হলুদ সর্তকতা। পুজোর মরশুমেই উত্তর ও পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। সেটি ক্রমাগত শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। শনিবার সেটা আরও কিছুটা শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বলে জানা যাচ্ছে। পাশাপাশি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সীমান্ত দিয়ে ভূখণ্ডে প্রবেশ করবে এটি। অষ্টমী থেকে নবমী দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার সকালে কিছুটা ঝলমলে আকাশ থাকলেও আচমকাই কালো মেঘে ঢেকে দেয় আকাশ। কলকাতা সহ তার সংলগ্ন এলাকা উত্তর ২৪ পরগনা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমানের দফায় দফায় বৃষ্টিপাত হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে। দশমীর দিন কলকাতা সহ দক্ষিণ বঙ্গের ৮ জেলায় ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।

কেমন কাটবে পঞ্চমীর দিন? হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টি হতে পারে। ষষ্ঠীর দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা দুই চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে। সপ্তমীর দিন দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, দুই মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অষ্টমীর দিন নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম এবং ২ ২৪ পরগনা সহ উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিঙে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নবমীর দিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। দশমীতেও বাদ যাবে না বৃষ্টি। রীতিমত অসুর হয়ে এবার দেখা দিচ্ছে বৃষ্টি। আনন্দকে মাটি করতে বদ্ধপরিকর সে।

ইউক্রেন সীমান্তে রাশিয়ার ডোন হামলা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী

পিছু নেওয়া গাড়িকে দূরে থাকতে বলাই কাল! ভয়ংকর পরিণতি বাইক আরোহী তরুণীর

গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ট্রফি না নেওয়ার কথা আগেই জানিয়েছিল BCCI, ফাঁস এশিয়া কাপ নিয়ে নকভির নাটক

দক্ষিণবঙ্গে ফের বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

১০ টাকা থেকে ৫ হাজার! গণেশ পুজোয় ব্যান্ডেলে লাড্ডুর বিক্রির ধুম দেখলে চমকে যাবেন  

পার্কিং নিয়ে বচসা! ‘অপারেশন সফেদ সাগর’-এ অংশ নেওয়ার সেনার উপর হামলার অভিযোগ

শনির সাড়ে সাতির কোপ, ৯ অক্টোবর থেকে আগামী ৪০ দিন সতর্ক থাকুন ৩ রাশির জাতকরা

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস