১ মিনিটে গড়গড়িয়ে ৫৮টি জীবজন্তুর বৈজ্ঞানিক নাম বলে গিনেস রেকর্ডসে ঠাঁই দুর্গাপুরের একরত্তির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এক মিনিটে ৫৮টি জীবজন্তুর বৈজ্ঞানিক নাম গড়গড়িয়ে বলে ফেলল  মাত্র ৭ বছর বয়েসের এক খুদে। আর তাতেই সে গড়ল  গিনেস ওয়ার্ল্ড রেকর্ড । ওই খুদে দুর্গাপুরের বাসিন্দা শ্রীহান পাল। বলা বাহুল্য এই প্রথম নয়  এর আগেও ১৯৫টি সামুদ্রিক প্রাণীর বিজ্ঞানসম্মত নাম বলে সে ইন্ডিয়া বুকে  রেকর্ড গড়েছিল । আর এবার সে  গড়ল ওয়ার্ড রেকর্ড ।

২০২২ সালে বিশ্বের ১৯৫টি দেশের নাম, তাদের রাজধানীর নাম ও ভারতের সমস্ত রাজ্যের নাম মাত্র ৯ মিনিট ৩০ সেকেন্ডে  মুখস্ত করে ফেলেছিল শ্রীহান। তাতেই নাম তুলেছিল ইন্ডিয়া বুকে  রেকর্ডে । আর এবার এক মিনিটে ৫৮টি জীবজন্তুর বৈজ্ঞানিক নাম বলে গড়ল ওয়ার্ল্ড রেকর্ড । প্রতিভাবন শ্রীহান গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলায় গর্বিত দুর্গাপুর শিল্পাঞ্চলবাসী।

বর্তমানে এই খুদে বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে। তাঁর মা পেশায় স্কুল শিক্ষিকা ।  আর বাবা সৌরভ পাল ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারী অধ্যাপক।  ছেলের এই কৃতিত্বতে তারাও বেশ খুশি হয়েছেন ।  সৌরভ বাবু জানিয়েছেন, ‘ ছোট থেকেই শ্রীহানের প্রখর বুদ্ধি । সেইসঙ্গে ছোট  বয়স থেকে সমস্ত কিছুর বিষয়ে জানার আগ্রহ ছিল তাঁর । শুধু বিজ্ঞান নয় ইতিহাস, এবং সৌরজগতের প্রতি ছোট থেকেই শ্রীহানের ছিল বিশেষ জ্ঞান ছিল ।‘ একথায় শ্রীহানের  এই প্রতিভায় নিয়ে বেশ গর্বিত তাঁর বাবা – মা।

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা