নিজের দায়িত্বে বাইরে গিয়েছিলেন তরুণী, দুর্গাপুর কাণ্ডে দায় এড়াচ্ছে কলেজ কর্তৃপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এই নিয়ে এখন উত্তাল বাংলা।  এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে তিনজনেরই মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় ক্যাম্পাসেরই কেউ জড়িত রয়েছে কিনা তাও খুঁজে দেখার চেষ্টা করছেন তদন্তকারীরা। গণধর্ষণের ঘটনার সময় এক সহপাঠীর সঙ্গে বাইরে খেতে গিয়েছিলেন তরুণী। ফলে তারই বা ভূমিকা কি, সে বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে। তরুণীর বাবা-মায়ের পক্ষ থেকেও সহপাঠীর দিকে ইঙ্গিত করা হচ্ছে। তাঁদের দাবি, ডাক্তারি পড়ুয়া যেতে ক্য়েচাননি বাইরে, তাঁকে জোর করে ওই সহপাঠীই নিয়ে গিয়েছিলেন। তারপর মেয়েটিকে ঘটনাস্থলে রেখেই নিজেকে বাঁচাতে পালিয়ে যান।

তরুণী ওড়িশার বাসিন্দা। দুর্গাপুরের ওই বেসরকারি মেডিক্যাল কলেজে শিক্ষার জন্যই আসা তাঁর। জানা গিয়েছে, কলেজের পিছন দিকের একটি জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় তরুণীকে। দুর্গাপুর নিউ টাউনশিপ পুলিশ স্টেশনে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন তরুণীর মা বাবা।  তাঁরা বলেছেন, মেয়েটির বাইরে খেতে যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু সহপাঠীই তাঁকে জোর করেছিলেন ক্যাম্পাসের বাইরে যাওয়ার জন্য। সেই সময়ই এমন ঘটনা ঘটে। সবথেকে বড় কথা হল, অভিযুক্তরা নির্যাতিতার ফোন থেকে কল করে সঙ্গী সাথীদের ডেকে পাঠায়। তারপরেই মেয়েটিকে ধর্ষণ করা হয়। শনিবার সারাদিন কলেজ লাগোয়া জঙ্গলে তল্লাশি চালানো হয়েছে। ফরেনসিক নমুনাও জোগাড় করা হয়েছে।

বর্তমানে কিছুটা সুস্থ নির্যাতিতা। তিনি যে কলেজের ছাত্রী সেখানেই আপাতত চিকিৎসাধীন। পুলিশকে বয়ান দিয়েছেন তরুণী। রবিবার রাজ্য মহিলা কমিশনের সদস্যদের নিজেদের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা। এছাড়া অভয়া মঞ্চের প্রতিনিধিরাও কথা বলবেন। এই গোটা ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন মাঝি। তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও কড়া শাস্তির আবেদন করেছেন।

নির্যাতিতা ও তাঁর সহপাঠী বর্তমানে কলেজেরই দ্বিতীয় বর্ষের পড়ুয়া। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে রাত্রি ৭:৫৮ মিনিট নাগাদ তারা রেজিস্টারে সই করে ক্যাম্পাস থেকে বাইরে খাবার খেতে যান। বেশ কিছুক্ষণ পর ছেলেটি ক্যাম্পাসে ফিরে আসেন, তবে কলেজের মধ্যে তিনি ঢোকেননি। মেন গেটের সামনেই অপেক্ষা করছিলেন তরুণীর সহপাঠী। চার পাঁচ মিনিট পর রাস্তার দিকে যান এবং মেয়েটিকে সঙ্গে করে নিয়ে ক্যাম্পাসে ফিরে আসেন। সেই সময় নির্যাতিতা কিংবা তাঁর বন্ধু কেউই কোনও অভিযোগ করেননি।

বেসরকারি হাসপাতালের মুখপাত্র সুদর্শনা গঙ্গোপাধ্যায় বলেছেন, প্রথমে মেয়েটি কিছুই জানাননি। পরে তিনি জানান যে তাঁর ফোন হারিয়ে গিয়েছে এবং তাঁর সঙ্গে যৌন নিগ্রহ করা হয়েছে। তারপরেই তরুণীকে হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে পর্যবেক্ষণে রয়েছেন তিনি। আপাতত পরিস্থিতি স্থিতিশীল। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশের সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করা হচ্ছে। কিন্তু কোথাও গিয়ে যেন দায়সারা মনোভাবের পরিচয়ও দিচ্ছে কর্তৃপক্ষ। তাদের বক্তব্য ছেলেটি এবং মেয়েটি উভয়েই প্রাপ্তবয়স্ক। তাঁরা নিজের ইচ্ছায় ওই সময় বাইরে গিয়েছিলেন। ক্যাম্পাসের মেনগেট পেরিয়ে যাওয়ার পর নিরাপত্তা দেওয়া আর তো কলেজ কর্তৃপক্ষের হাতে থাকে না। এভাবেই কার্যত দায় এড়াচ্ছে দুর্গাপুরের ওই মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি।

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের