ফাঁদ পেতে দাদাকে ধরিয়ে দেন বোন, দুর্গাপুরকাণ্ডে কীভাবে গ্রেফতার মূল অভিযুক্ত?

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে এখন তোলপাড় রাজ্য। এক বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২৩ বছরের ভিনরাজ্যের ডাক্তারি পড়ুয়ার ওপর হওয়া নৃশংস গণধর্ষণে নিন্দায় সরব হয়েছেন সকলে। এই ঘটনার মূল অভিযুক্ত পলাতক ছিল। সহযোগীদের ধরতে পারলেও প্রথমে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়েছিল সে। তাকে ধরতে পুলিশ যখন হিমশিম খাচ্ছে তখন এগিয়ে এসেছিলেন অভিযুক্তের বোন। এই ঘটনায় তাঁর প্রশংশায় পঞ্চমুখ হয়েছেন সকলে। যেখানে নিজের দাদা গণধর্ষণের মতো মারাত্মক অপরাধের মূল অভিযুক্ত, সেখানে দাদাকে বাঁচানোর বিন্দুমাত্র প্রয়াস না করে বরং পুলিশকে সাহায্য করেছিলেন তিনি। পুলিশ বলছে এই ঘটনা সাহস ও সততার এক বিরল দৃষ্টান্ত। ওই তরুণী এগিয়ে না মূল অভিযুক্ত সাফিককে ধরা মোটেই সহজ হত না।

গত শুক্রবার রাতে ওড়িশার বালাসোরের বাসিন্দা ওই ছাত্রী গণধর্ষিত হন। সহপাঠীর সঙ্গে ফুচকা খেতে হোস্টেল থেকে বাইরে বেরিয়েছিলেন দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়া। অভিযোগ, কলেজ চত্বরের কাছের একটি জঙ্গলে তাঁকে জোর করে টেনে নিয়ে যায় পাঁচ যুবক। তারপর চলে গণধর্ষণ। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। শুরু হয় অভিযান। চারজনকে ধরতে পারলেও মূল অভিযুক্ত সাফিক ছিল পলাতক। পুলিশ যখন তার খোঁজ পেতে মরিয়া তখন এগিয়ে আসে বোন রোজিনা। তিনি জানতেন ভাই কোথায় লুকিয়ে আছে। এরপর পুলিশকে সব জানান তিনি। তারপর সোমবার সকালে নিজে পুলিশের সঙ্গে যান আন্দাল ব্রিজের নিচে। রোজিনা জানতেন সেখানে সাফিক আসবে। দাদার প্রতি নিজের সমস্ত ভালবাসাকে একদিকে রেখে কর্তব্যকেই গুরুত্ব দেন তিনি। সাফিক যে মুহূর্তে আন্দাল ব্রিজের নীচে পৌঁছায় তখনই গ্রেফতার করা হয় তাঁকে।

রোজিনা বলেছেন, ‘আমরা গরিব হতে পারি, কিন্তু আত্মসম্মান তো আমাদেরও আছে। ভাই যদি অপরাধ করে থাকে তাহলে তার শাস্তি হওয়াও জরুরি। নির্যাতিতা মেয়েটি বিচার পাক।তিনি স্পষ্ট জানিয়েছেন ভাইকে পুলিশের হাতে তুলে দেওয়া কারও পক্ষেই সহজ কাজ নয়। কিন্তু ন্যায় বিচার হওয়াও জরুরি। রোজিনা চান ভাই দোষ করলে শাস্তি পাক। কিন্তু তাঁর স্ত্রী, সন্তানেরা তো কোনও অন্যায় করেনি। তাঁদের যেন সমাজের চোখে লজ্জায় মাথা হেঁট করে বেঁচে থাকতে না হয়। দুর্গাপুর-আসানসোল পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়েছেন, মোট পাঁচজন অভিযুক্ত সাফিক, রিয়াজউদ্দিন, অপু বড়ুই, ফিরদৌস এবং নাসিরুদ্দিন। তাদের সবাইকেই পুলিশি হেফাজতে আছে। মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় নির্যাতিতার সহপাঠীকেও।

‘ঈদের আসল উদ্দেশ্য সেবা’, পশু কুরবানির বদলে মানবিকতার বার্তা অভিনেত্রী সারার

কোচবিহার ক্যানসার হাসপাতালের হাল ফেরাতে চান মিঠুন, সার্কিট হাউসে বৈঠকে বিজেপি নেতা

দীর্ঘ জেরার পর ত্বিশা শর্মার শাশুড়ি গিরিবালা সিংহকে গ্রেফতার করল সিবিআই

‘আলবিদা’, ইস্তফা দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

জটিল অস্ত্রোপচারে ফুসফুস থেকে এলইডি বাল্‌ব বের করে ৯ মাসের শিশুকে নতুন জীবন দিলেন চিকি‍ৎসকরা

কানাডায় ছুরি দিয়ে কুপিয়ে নৃশংস খুন ভারতীয় ছাত্রীকে, গুজরাতের বাড়িতে শোকের ছায়া

নাগেরবাজারে গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত এক

‘আপনার সন্তান সমকামী হলে কী করবেন?’ ইনফ্লুয়েন্সারের প্রশ্ন শুনে যা বললেন পুলিশকর্মী…

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতের মহিলাদের দল ঘোষণা, নেতৃত্বে কে?

লক্ষ্মীবারেই খুলে গেল ‘‌অন্নপূর্ণা যোজনার’‌ পোর্টাল, প্রতিশ্রুতি পূরণ করলেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পরে প্রথমবার মায়াপুরে শুভেন্দু, গোশালায় দিলেন বিশেষ পুজো

২০০ কেজি ওজন, চার ফুট লম্বা, ৮ লাখ দাম উঠল সুলতানের

‘মায়াপুর ইসকনের আরও উন্নয়ন করতে চাই’, পুজো দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সচিবদের পারফরম্যান্সের উপরই নির্ভর করবে ভবিষ্যৎ, আনুগত্যে অনীহা মুখ্যমন্ত্রীর