এই মুহূর্তে




দুর্গাপুরের ইস্পাত কারখানায় গ্যাস লিক করে মৃত ৩, অসুস্থ ৫ শ্রমিক

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক দুর্ঘটনা দুর্গাপুরের ইস্পাত কারখানায়। গ্যাস লিক করে মৃত্যু হল ৩ শ্রমিকের, গুরুতর অসুস্থ ৫ শ্রমিক। সূত্রের খবর, দুর্গাপুরের ইস্পাত কারখানায় বেসিক অক্সিজেন ফার্নেস ডিপার্টমেন্টে মেরামতির কাজ চলছিল। তখনই গ্যাস লিক করে অসুস্থ হয়ে পড়েন ৮ শ্রমিক। যাদের মধ্যে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে ৩ জনের মৃত্যু হয়েছে, বাকি ৫ জন শ্রমিক চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ। প্রত্যেক অসুস্থ শ্রমিকই দুর্গাপুর ইস্পাত হাসপাতালে ভর্তি ছিলেন কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে অসুস্থ শ্রমিকদের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, বলে খবর।

সূত্র মারফত জানা গিয়েছে, অসুস্থ প্রত্যেক শ্রমিকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ওই অক্সিজেন ফার্নেসে কার্বন মনোক্সাইড গ্যাসের নির্গমন ঘটায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। তৃণমূল শ্রমিক সংগঠনের নেতা সেখ শাহাবুদ্দিন জানিয়েছেন, ‘যদি কোনও গাফিলতি থেকে থাকে তার জন্য তদন্ত কমিটি তৈরি করা হবে। সেই কমিটি গোটা বিষয়টি তদন্ত করে দেখবে। ম্যানেজমেন্টের কোনও গাফিলতি ধরা পড়লে আমরা শাস্তির দাবি জানাব।’

২০১৭ সালেও ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল দুর্গাপুর ইস্পাত কারখানায়। মধ্যরাতে বিষাক্ত গ্যাস লিক করে মৃত্যু হয়েছিল দুই শ্রমিকের। তাই এদিনের ঘটনায় ফের একবার আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিকরা।

 

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চিংড়িঘাটার মেট্রো নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, বেরিয়ে আসবে কি রফাসূত্র?‌

বারাসতে উপেক্ষিত সাহিত্য সম্রাট, যত্নের অভাবে ‘বঙ্কিম ভিলা’র ভগ্নদশা

ঘাসফুল ছেড়ে পদ্মফুলে! সরকারের সমালোচনা করে জল্পনা বাড়ালেন‌ নন্দকুমারের তৃণমূল বিধায়ক

হাওড়া শাখায় বাতিল ৩০টি লোকাল ট্রেন, কোন দিনগুলিতে মিলবে না পরিষেবা?‌

ফের পারদপতন কলকাতায়, রাজ্যজুড়ে শীতের আমেজ

ঝাড়গ্রাম জেলায় ১৫৫টি নতুন ও পুরনো রাস্তার উন্নয়নমূলক কাজ শুরু, ব্যয় হবে ১২৮ কোটি টাকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ