রাতভর তল্লাশিতে ১২,৯৪০ কেজি নিষিদ্ধ বাজি উদ্ধার দত্তপুকুরে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত কেরামত আলির নতুন কেরামতি ফাঁস। সোমবার(২৮অগস্ট) থেকেই দত্তপুকুরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালায় দত্তপুকুর থানার পুলিশ। অভিযানে নেমেই মঙ্গলবার কেরামত আলির আরও একটি গোডাউনের হদিশ পাওয়া গিয়েছে। এমনকি ১২,৯৪০ কেজির মতো নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার হয়েছে। সেগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দা শেখ কুতুবুদ্দিনের বাড়ি ভাড়া নিয়ে বাজি তৈরির সামগ্রী মজুত করে রাখত। মঙ্গলবার সকালেই পুলিশ সেই গোডাউনের হদিশ পায়। মাছ ও মুরগির খাবারের বস্তার ভেতরে বাজি তৈরির পণ্য রেখে দেওয়া হয়েছিল। এছাড়়াও এদিন বিস্ফোরণস্থলের পাশে দুটি বাড়ি ও একটি গোডাউনের হদিশ মেলে। সেখান থেকেই উদ্ধার হয়  ১২,৯৪০ কেজি বাজি। তারপরেই বাজেয়াপ্ত করা হয় বাজিগুলি। পাশাপাশি তিনটি মামলার রুজু করেছে দত্তপুকুর থানার পুলিশ।

দত্তপুকুরের মোচপোল গ্রামে রমরমিয়ে চলত কেরামত আলির বেআইনি বাজি কারবার। বিস্ফোরণস্থলের কয়েকশো মিটার দূরে মজুত করা রয়েছে বাজি ও রাসায়নিক। ভয়াবহ বিস্ফোরণে কেরামত ও তার ছেলে-সহ ৯ জনের মৃত্যুর ২ দিন পর মোচপোল গ্রামে ফের বাজির পাহাড়ের খোঁজ। রবিবার(২৭ অগস্ট) উত্তর ২৪ পরগণার দত্তপুকুর থানার নীলগঞ্জ গ্রামপঞ্চায়েত এলাকা সকাল সাড়ে ৮টা নাগাদ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। ছিন্নভিন্ন অবস্থায় ছড়িয়ে রয়েছে মানুষের দেহ। বেআইনি বাজি কারখানায় এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে, বেসরকারি মতে মৃতের সংখ্যা ১০।

কন্টাক্ট লেন্স থেকে ইনফেকশন! পুজোয় চোখ সুস্থ রাখতে রোজ কী করবেন?

নবাবি ইতিহাস থেকে গোলাপের বাগান! ঘুরে আসুন মতিঝিল পার্ক

পুণের মন্দিরের ভিতরে নাবালিকাকে যৌন হেনস্থা! সিসি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর দৃশ্য

একঘেয়ে খাবার ভুলে যান! প্রাতরাশে বানান প্রোটিন সমৃদ্ধ অঙ্কুরিত মুগের রুটি

হার্দিকের পরিবর্তে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কের দায়িত্বে ফের রোহিত?

‘২০২৯ সালে শোচনীয় পরাজয়ের জন্য প্রস্তুত হোন’, রাহুলকে চ্যালেঞ্জ অমিতের

ভিক্ষে করে শুরু দুর্গা আরাধনা, ১৩০ বছরে পা রাখল বর্ধমানের মণ্ডলবাড়ির পুজো

কালীঘাটের বাড়ির সামনেই মমতার উপরে হামলার চেষ্টা! আটক মহিলা

‘হামলা থেকে বাঁচতে ঘরে থাকুন’, সৌদিতে থাকা ভারতীয়দের জন্য ফের সতর্কতাবার্তা জারি দিল্লির

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা মুরুগানের, ছাড়লেন রাজ্যসভার সাংসদ পদ-ও

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

আগুনে বোলিং হেজলউডের, দক্ষিণ আফ্রিকার জয়রথ থামাল অস্ট্রেলিয়া

দিল্লির ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন যুবরাজ সিংহ, জুটি বাঁধলেন সৌরভের সঙ্গে

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার