হাতের টিপসই নিয়ে স্লিপ দিয়ে রেশনের সামগ্রী প্রতারণার অভিযোগ ডিলারের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি, দত্তপুকুর:উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের ময়না গোদিতে দীর্ঘদিন যাবত সুমন ভদ্র নামক রেশন ডিলার(Ration Delar) রেশন উপভোক্তাদের আঙুলের টিপসই নিয়ে কাগজ দিয়েও রেশনের সামগ্রী দিতে অস্বীকার করেন। বিগত তিন মাস যাবত এরকম চলতে থাকায় প্রায় ২৫ হাজার ক্ষুব্ধ রেশন উপভোক্তারা রেশন দোকানের সামনে এসে বিক্ষোভ দেখাতে থাকে।

তাদের অভিযোগ দীর্ঘদিন যাবত টিপ সই নেবার পরও কেন তাদের উপযুক্ত রেশনের সামগ্রী তারা পাচ্ছে না তা নিয়েই রীতিমত বিক্ষোভ দেখানো শুরু হলে দোকান ছেড়ে পালান রেশন ডিলার সুমন ভদ্র। এরপরই রেশন উপভোক্তাদের সামাল দিতে এসে উপস্থিত হয় দত্তপুকুর থানার(Duttapukur P.S.) বিশাল পুলিশ বাহিনী। তারপর পুলিশ দাঁড়িয়ে থেকেই কিছু সংখ্যক উপভোক্তাদের হাতে রেশন সামগ্রী তুলে দেয়। পাশেই পশ্চিম খিলকাপুর গ্রাম পঞ্চায়েত থাকায় গোটা ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে তৎক্ষণাৎ এসে পৌঁছান বারাসাত ব্লক ১- এর সভাপতি হালিমা বিবি সহ তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মীরা।

তিনি জানান, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এই রেশন ডিলার ।তার ফলেই রেশন সামগ্রী দিতে হয়তো কিছু অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। তবে উপভোক্তাদের অভিযোগ আসার পরেই তারা সেই রেশন ডিলারের বিরুদ্ধে খাদ্য দপ্তর পর্যন্ত অভিযোগ করেন এবং সেই রেশন ডিলারকে বারংবার জানায় উপযুক্ত রেশন সামগ্রি উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার জন্য। তারপরও সামগ্রী দিতে কিছু গাফিলতি হওয়ায় এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়েন রেশন ডিলার সুমন ভদ্র। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ছাড়ার ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের