দত্তপুকুরে জলাশয় থেকে বাস কর্মীর মৃতদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,দত্তপুকুর: উত্তর ২৪ পরগনা জেলার দত্তপুকুরের রিজেন্ট গার্মেন্টসের পাশে নয়নজুলি থেকে বাসকর্মীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। উত্তর ২৪ পরগনা জেলার বারাসত এক নম্বর ব্লকের ছোট জাগুলিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রিসেন্ট গার্মেন্টস এর পাশে সাঁতরাগাছি থেকে নিউটাউন গামী বাস স্ট্যান্ড সামনে নয়নজুলি থেকে উদ্ধার প্রশান্ত সিংহ রায়ের (Prasanta Singha Roy)মৃতদেহ। বয়স ৫৫ । মৃতদেহ উদ্ধার হয় শুক্রবার বিকেল সাড়ে চারটে নাগাদ। স্থানীয় মানুষেরা জানান,সাঁতরাগাছি(Satragachi) থেকে নিউটাউন(Newtown) পর্যন্ত বাস রুটের একজন কর্মী ছিলেন সে। প্রতিদিনই তিনি মদ্যপ অবস্থায় থাকতেন ।

বৃহস্পতিবার দুপুরের পরে তাকে আর দেখা যায়নি । অন্যান্য বাস কর্মীরা ভেবেছিল তিনি বাড়িতে চলে গিয়েছেন। বামনগাছিতে(Bamangachi) থাকতেন তিনি। তবে শুক্রবার বিকেলে তার মৃতদেহ ভেসে ওঠায় তারা অবাক হয়ে যান । এই ঘটনার পর দত্তপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বারাসত মেডিকেল কলেজের হাসপাতালে(Barasat Hospital) পাঠানো হয়। পুলিশ ওই বাস রুটের অন্যান্য কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে। মৃত বাস কর্মীর পরিবারের লোকজনদের খবর পাঠানো হয়েছে।

মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে তবে পুলিশ বুঝতে পারবে মৃত্যুর পেছনে কারণ কি। এছাড়া কোন সময় মৃত্যু হয়েছে তাও জানা যাবে। এই ঘটনার পেছনে অন্য কোন কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।ওই বাস কর্মী নিজে জলে পড়ে গিয়েছে না তাকে কেউ পেছন থেকে ধাক্কা দিয়ে ওই জলাশয় ফেলে দিয়েছে তা জানতে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের