দত্তপুকুরে কলেজ ছাত্রীকে অচৈতন্য করে ধর্ষণ, ধৃত ২

Share:

নিজস্ব প্রতিনিধি,দত্ত পুকুর: বন্ধুত্বের অছিলায় বাড়ীতে ডেকে নিয়ে গিয়ে বান্ধবীকে ধর্ষণ করার অভিযোগ এক কলেজ ছাত্রের বিরুদ্ধে । শুধু তাই নয় ধর্ষনের(Rape) ভিডিও ফুটেজ তুলে রেখে প্রাণ নাশের হুমকি ও সোশ্যাল মিডিয়াতে ওই ভিডিও ফুটেজ ছড়িয়ে দেবার ভয় দেখিয়ে ফের বার বার ধর্ষনের অভিযোগ দত্ত পুকুর থানা এলাকার আলগড়িয়া গ্রামের(Algaria Village) বাসিন্দা সোহেল আলী গাজীর বিরুদ্ধে। সোহেল আলী গাজীর পরিবার বর্তমানে শাসক দলের রাজনৈতিক প্রভাবশালী হওয়ার কারণে গ্রামে কোনো রকম সুরাহা না পেয়ে আদালতের দ্বারস্থ নির্যাতিতা কলেজ ছাত্রী।

ঐ কলেজ পড়ুয়ার দাবী, গত ২০ এপ্রিল সন্ধ্যায় ঠান্ডা পানীয়ের সঙ্গে অচৈতন্য করার রাসায়নিক মিশিয়েছিল অভিযুক্ত কলেজ ছাত্র। তাতেই জ্ঞান হারান ছাত্রী। সেই সুযোগে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। সোমবার নির্যাতিতা কলেজ ছাত্রী দত্তপুকুর থানায় ঘটনার বিবরণ দিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তারপরেই নড়ে চড়ে বসে দত্ত পুকুর থানার পুলিশ।

লিখিত অভিযোগ পাবার পরেই দত্ত পুকুর থানার পুলিশ অভিযুক্ত সোহেল আলী গাজী(Sohel Ali Gazi) ও তার এক নিকট বন্ধুকে গ্রেফতার করে। মঙ্গলবার তাদের বারাসাত আদালতে হাজির করা হয়। ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদ করার জন্য দত্তপুকুর থানার(Duttapukur P.S.) পুলিশ ধৃতদের ৭ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়েছে। ওই কলেজ ছাত্রীর মেডিকেল পরীক্ষা করিয়েছে পুলিশ।

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১