দত্তপুকুরে পিকনিক করতে গিয়ে আক্রান্ত হলেন জিমন্যাস্টিক টিমের সদস্যরা

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: উত্তর ২৪ পরগনা জেলার বারাসত সংলগ্ন দত্তপুকুরের শিবালয়ে পিকনিক করতে গিয়ে আক্রান্ত হতে হলো বারাসত সমন্বয়ের সদস্যদের। আক্রান্ত হতে হলো জিমন্যাস্টিকের জাতীয় কোচ রাখি দেবনাথ সহ জেলা ও রাজ্য স্তরের খেলোয়াড়দের। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় জেলা জুড়ে। অভিযোগ, এদিন বারাসাত(Barasat) সমন্বয় তাদের সদস্য ও সদস্যাদের নিয়ে পিকনিক করতে যায় দত্তপুকুরের শিবালয়ে। সেখানে পিকনিক করার জন্য স্থানীয় একটি ক্লাব তাদের কাছে মোটা অংকের টাকা দাবি করে।

বারাসাত সমন্বয় সেই টাকা দেওয়ার বিনিময়ে রশিদ দাবি করে হিসেব রাখার জন্য। অভিযোগ সেই রশিদ দিতে অস্বীকার করে স্থানীয় ক্লাবের সদস্যরা। এই নিয়ে বাক- বিতন্ডা শুরু হতেই জিমন্যাস্টিকের জাতীয় কোচ রাখি দেবনাথ সহ জেলা ও রাজ্য স্তরের খেলোয়াড়দের উপর চড়াও হয় ওই ক্লাবের সদস্যরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বারাসাত সমন্বয় দত্ত পুকুর থানায় (Dattapukur P.S.)লিখিত অভিযোগ করে। এই বিষয়ে বারাসাত সমন্বয়ের সম্পাদক প্রসন্ন বসু জানান, ওই ক্লাবের সদস্যরা উইকেট নিয়ে এসে তাদের উপর আক্রমণ করে। তারা বাঁচতে তাদের দুটি উইকেট ছিনিয়ে নিয়ে আসে। যে দুটি তারা পরবর্তীকালে সাংবাদিকদের দেখান।

তিনি জানান, যে জায়গায় তারা বনভোজন(Picnic) করতে গেছিলেন সেখানে স্থানীয় ক্লাব তারা যখন সেখান থেকে ফিরছিলেন তাদের বাস আটকে জোর করে চাঁদা আদায় করা হয়। তার চাঁদা দেওয়ার পর তার বদলে রশিদ চাইলে তখনই তাদেরকে মারধর করা হয় এবং আটকে রাখা হয় । গালমন্দ করা হয় এবং জিমন্যাস্টিকের যিনি জাতীয় দলের কোচ তার উপরেও আক্রমণ করা হয়। পরবর্তীকালে স্থানীয় বিধায়ককে বিষয়টিতে টেলিফোনে জানানোর পর তারা সেখান থেকে উদ্ধার হন। এই ঘটনায় খেলাধুলার জগতের ওপরে যে আক্রমণ এই বিষয়ে গোটা বিষয়টি অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক বলে তিনি দাবি করেছেন। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানা। শীতের মৌরসুমে বিভিন্ন জায়গায় বনভোজনের পর্ব চলছে। আর তাকে কেন্দ্র করে চলছে স্থানীয় কিছু দুষ্কৃতীদের জোর করে টাকা আদায়ের দৌরাত্ম। যার শিকার এবার হলো জাতীয় জিমনাস্টিক টিম।

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা