প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় একাদশ শ্রেণির ছাত্রীর ওপর অ্যাসিড ছোড়ার হুমকি

Share:

নিজস্ব প্রতিনিধি, দত্তপুকুর: প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় একাদশ শ্রেণির ছাত্রীর ওপর হামলা চালিয়ে মুখে অ্যাসিড(Acid) ছোড়ার হুমকি গ্রামের যুবকের। অভিযুক্ত যুবক শাসকদলের সমর্থক হওয়ায় পুলিশী নিষ্ক্রিয়তার অভিযোগ নির্যাতিতা ছাত্রীর পরিবারের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বারাসত মহকুমার দত্তপুকুর থানায়(Duttapukur P.S.) এলাকার কোটা গ্রাম পঞ্চায়েত এলাকার মুক্তারপুর গ্রামে(Muktarpur Village)। ঘটনার পর দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত গ্রেফতার হয়নি অভিযুক্ত ওই যুবক।

বাবা হাসান সালাউদ্দিনের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামেরই ইনজামুল হক শুভ নামে এক যুবক তাঁর মেয়ে সোহানা শবনমকে উক্তক্ত করে এবং নানা কুপ্রস্তাব দেয়। মেয়ে সেটা প্রত্যাখ্যান করায় শুক্রবার দুপুরে স্কুল থেকে ফেরার পথে বাড়ীর কাছেই শবনমের ওপর হামলা চালায়।প্রকাশ্যে পুলিশের সামনেইআহত শবনমের মুখে অ্যাসিড ছুঁড়ে মারার হুমকিও দেয় ইনজামুল হক। রক্তাক্ত অবস্থায় শবনমকে উদ্ধার করে পুলিশের সহায়তায় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায় তার বাবা। দত্ত পুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্ত প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি দিয়ে যাচ্ছে।

ফলে আতঙ্কে রয়েছে শবনমের গোটা পরিবার। স্কুল পড়াশুনা বন্ধ করে রীতিমত গৃহবন্দী শবনম(Sabnam)।কিন্তু কোন অজানা কারণে দত্ত পুকুর থানার পুলিশ এখন পর্যন্ত ইনজামুলকে গ্রেফতার করেনি । তবে বিষয়টি নিয়ে গ্রামে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছে। গ্রামের বাসিন্দাদের অভিযোগ দত্ত পুকুর থানার পুলিশ অভিযুক্ত যুবক একটি রাজনৈতিক দলের নেতার ছেলে বলে গ্রেফতার করছে না। পুলিশ কোনো আইনি পদক্ষেপ গ্রহণ না করলে তাদের আশঙ্কা যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে আইনি নোটিস পাঠালেন সাংসদ পুত্র

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

যাঁরা ভারতীয় নয়, তাঁদের রেশন দেওয়া হবে না, স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর

সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে বোমা ফাটালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কী বললেন …

গুরবাজের ঝোড়ো শতরান, জিততে শুভমনদের চাই ১৯৫ রান

ছুটিতে এসেছিলেন বাড়িতে, ভাগীরথীতে স্নান করতে নেমে তলিয়ে গেলেন দুই যুবক

দত্তপুকুরে বিজেপি করার অপরাধে যুবককে বেধড়ক মারধরের অভিযোগ রথীন ঘোষের ঘনিষ্ঠ তৃণমূল নেতার বিরুদ্ধে

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে