অমানবিক কমিশন, মাতৃবিয়োগের মধ্যেও ভোটের ডিউটিতে ছাড় পেলেন না জিতেন্দ্রনাথ

অমানবিক কমিশন! মা মারা গিয়েছে, এখনও শ্রাদ্ধ হয়নি, বুধবার দ্বিতীয় দফার নির্বাচনের দিনেই তাঁর মায়ের ১৪ দিনের ঘাট কাজ। সেই অবস্থাতেই চুঁচুড়ায় ভোটের ডিউটি পড়ল বাঁকুড়ার সরকারিকর্মী জিতেন্দ্রনাথ গড়াইয়ের।

Share:

নিজস্ব প্রতিনিধি: অমানবিক কমিশন! মা মারা গিয়েছে, এখনও শ্রাদ্ধ হয়নি, বুধবার দ্বিতীয় দফার নির্বাচনের দিনেই তাঁর মায়ের ১৪ দিনের ঘাট কাজ। সেই অবস্থাতেই চুঁচুড়ায় ভোটের ডিউটি পড়ল বাঁকুড়ার সরকারিকর্মী জিতেন্দ্রনাথ গড়াইয়ের। অমানবিক কমিশন। আজ সাদা তেওনি পরেই কমিশনের নির্দেশে ডিউটিতে যোগ দিলেন জিতেন্দ্রনাথ গড়াই। ভোটের দিনক্ষণ ঘোষণার আগে থেকেই কেন্দ্রের নির্দেশে বাংলার ভোট নিয়ে কড়াকড়ি কমিশনের। কখনও এসআইআরের কাজে দিনরাত বিএলওদের খাটানো, কখনও নাম বাদ দিয়ে বয়স্কদের SIR-এর শুনানিতে ডেকে হয়রানি, কখনও রাজ্যের পুলিশে রদবদল, আবার কখনও কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকায় এলাকায় রুট মার্চের ব্যবস্থা করা, আবার ভোটে সমস্যা সৃষ্টিকারীদের চিহ্নিত করে। হাজার হাজার তৃণমূল কর্মীকে গ্রেফতারের নির্দেশ। সুতরাং কমিশন কিছুতেই দমছে না।

এবার মাতৃবিয়োগ অবস্থাতেই বাঁকুড়ার সরকারি কর্মকর্তাকে ডিউটিতে ডেকে পাঠাল কমিশন। আগামিকাল ২৯ এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেই মতো ১৪২ আসনের বিভিন্ন বুথে বুথে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেই ভোটের কাজেই সুদূর বাঁকুড়া থেকে ট্রেনে চেপেই চুঁচুড়ায় এসেছেন জিতেন্দ্রনাথ গড়াই। তাঁর যাতায়াতের জন্যে কোনও বিশেষ ব্যবস্থা করা হয়নি। প্রথম দফাতেও ডিউটি করেছেন তিনি এই অবস্থাতেই। এদিন হুগলি ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি কলেজে ডিসি আরসিতে তাঁকে দেখা যায়। তাঁর দাবি, তিনি ম্যানেজমেন্টকে চিঠি দিয়ে তিনি বারবার জানিয়েছিলেন তাঁর মা মারা গিয়েছে। তাঁর ছুটির প্রয়োজন। কিন্তু সেখান থেকে বলা হয়েছে, DM অফিস থেকে তাঁকে ডিউটিতে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছে।

সেইমতো সুদূর বাঁকুড়া থেকে তাঁকে চুঁচুড়ায় ডিউটিতে ছুটে আসতে হয় এই অবস্থাতেই। আগামিকাল তাঁর মায়ের ঘাট কাজ। কিন্তু বাড়িতে থাকতে পারবেন না তিনি। তাঁর যাতায়াতেরও কোনও ব্যবস্থা করা হয়নি। উল্টে Attendance-ও তাঁরা দিতে পারছেন না। প্রথম দফার ভোটে বাঁকুড়া রানীবাঁধে ডিউটি পড়েছিল তাঁর। তখনও তাঁর শোক চলছিল। তিনি অফিসকে অনেকবার জানিয়েছিল, কিন্তু তাঁরাই কোনও সাড়া দেয়নি। তিনি বাঁকুড়া গঙ্গাজলঘাটির বাসিন্দা। দুর্গাপুর ডিভিসতে কাজ করেন। অর্থাৎ তিনি কেন্দ্রীয় সরকারি চাকুরে। কিন্তু মাতৃবিয়োগ অবস্থায় নিস্তার পেলেন না তিনি। দ্বিতীয় দফায় তাঁর ভোটের ডিউটি পড়ল চুঁচুড়ায়। জিতেন্দ্রনাথ বাবুর সহকর্মী গিরিধারী বাদ্যকরের ডিউটি পরেছে চুঁচুড়ায়। তারা দুজনে ট্রেনে করে চুঁচুড়া এসে পৌঁছন। গিরিধারী বলেন, যাতায়াতের জন্য কোন ব্যবস্থা করা হয়নি।প্রথম দফার ভোটে কোতুলপুরে ডিউটি করেছি।এবার চুঁচুড়াতে ডিউটি দিয়েছে বলেছে রিজার্ভে রাখবে।কি করবে এখনও জানিনা। জিতেন্দ্রর মা মারা গিয়েছেন তারপরও তাঁকে দু-দুবার ভোটে ডিউটি দেওয়া হল।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে