নৈহাটির তৃণমূল প্রার্থীর সমর্থন জানিয়ে বার্তা ময়দানের তিন ক্লাব প্রধানের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই নৈহাটিতে বিধানসভা উপনির্বাচন। আর সেই নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছে সনৎ দে। এবার তাঁকে ভোটের ময়দানে সমর্থন করলেন মোহনবাগান, ইষ্টবেঙ্গল এবং মহামেডান ক্লাবের প্রধানরা।  শুধু তাই নয় রাজ্য ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ সচিব অনির্বাণ দত্তও সনতকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন বিশেষ বার্তাও। ইতিমধ্যেই তিন ক্লাব প্রধানের ভিডিও এক্স হ্যান্ডেলে  পোস্ট করেছে রাজ্যের শাসক দল তৃণমূল।

সেখানেই ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং মহমেডান কর্তা কামরুদ্দিন জানান, ‘সনতের মতো ফুটবল সংগঠক কম রয়েছেন। তিন দল যখনই খেলতে গিয়েছে নৈহাটিতে কোনও সমস্যা হলেই তড়িঘড়ি সমাধান করে দিতেন   সনৎ।‘ তিন ক্লাবের মত একই সুর শোনা গিয়েছে আইএফএ সচিব অনির্বাণ দত্তের গলায়। তিনি বলেন, ‘ফুটবলের স্বার্থে সনতের ভূমিকার কথা।‘ এখান থেকেই স্পষ্ট যে তৃণমূল প্রার্থীকে জেতাতে এবার একজোট হলেন তিন ফুটবল ক্লাবের শীর্ষ কর্মকর্তারা।

উল্লেখ্য বর্তমানে গোটা দেশ জুড়ে খেলা এবং রাজনীতির সম্পর্ক নিবিড়। বাংলার ক্ষেত্রেও দেখা যায়  একই দৃশ্য।  কলকাতা  তিনটি বড় ফুটবল  ক্লাবের সঙ্গেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুসম্পর্ক  রয়েছে। একাধিকবার ক্লাবের অনুষ্ঠানে গিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয় ক্লাবের কর্তারাও মমতার সঙ্গে গিয়ে থাকেন বিদেশেও । এই আবহে এবার প্রথমবার  সরাসরি শাসকদলের এক প্রার্থীকে ভোটে সমর্থন করল তিন ফুটবল দলের কর্মকর্তারা।

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay