বাল্য বিবাহ প্রতিরোধে পথে নামল প্রশাসন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাল্য বিবাহের প্রথম সারিতে রয়েছে পূর্ব মেদিনীপুর। তাই এবার কাঁথি দেশপ্রাণ মহাবিদ্যালয়ের রাজ্যস্তরের সেমিনারে উঠে আসে এই বাল্য বিবাহের প্রসঙ্গ। এই অনুষ্ঠানের নামই হল  ‘মডার্ন সোসাইটি ও ওমেন্স সেফটি’। এই অনুষ্ঠানের মূল বিষয় হল, বাল্য বিবাহ হলে কি করণীয়। কি করে এটি বন্ধ করা যাবে? ‘মডার্ন সোসাইটি ও ওমেন্স সেফটি’ অনুষ্ঠানে যোগদান করেছিলেন  পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক,  কাঁথি মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা।

এই অনুষ্ঠানে উত্তম বারিক বলেন, ‘বাল্য বিবাহ নিয়ে সাধারণ মানুষকে সচেতন হতে হবে। কারণ, বর্তমানে আমাদের রাজ্যে বেড়ে চলেছে বাল্য বিবাহ। তা নিয়ে এবার  সাধারণ মানুষের পাশাপাশি ছাত্র-ছাত্রীদেরও সচেতন হতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী বাল্য বিবাহ বন্ধের জন্য কন্যাশ্রী প্রকল্প শুরু করেছেন। যাতে ছাত্রীদের কোন অসুবিধা না হয়। আগামী দিনে যাতে বাল্য বিবাহের সংখ্যা কমে সেইদিকে নজরে রাখতে হবে।‘

উল্লেখ্য, বাল্য বিবাহ বন্ধের জন্য কন্যাশ্রী প্রকল্পের পাশাপাশি বিভিন্ন রকম সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। প্রশাসনিক দিক থেকেও শুরু হয়েছে নানান উদ্যোগ। বর্তমানে স্কুলের পাশাপাশি কলেজ চলছে বাল্য বিবাহ রোধের প্রচার। আগামী দিনেও বাল্য বিবাহের জন্য রাজ্য জুড়ে চলবে প্রচার।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের