‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি: রাম মন্দির ঘিরে রাজনৈতিক তরজা ফের তুঙ্গে। এবার সরাসরি বিজেপিকে নিশানা করে অযোধ্যার রাম মন্দিরে কোনও দিন না যাওয়ার কথা জানালেন মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের সাংসদ কীর্তি আজাদ। শুধু তাই নয়, সীতার অগ্নিপরীক্ষা এবং তার পরেও তাঁকে পরিত্যাগ করার প্রসঙ্গ তুলে বিজেপির ধর্মীয় রাজনীতির সমালোচনা করেছেন তিনি। তাঁর মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।

আজ রবিবার (৮ নভেম্বর) এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কীর্তি আজাদ বলেন, তিনি কামাখ্যা মন্দিরে গিয়েছেন, কিন্তু অযোধ্যার রাম মন্দিরে যাননি। ভবিষ্যতেও সেখানে যাওয়ার কোনও ইচ্ছা নেই তাঁর। তাঁর বক্তব্য, কোনও ব্যক্তি কামাখ্যা বা অন্য কোনও দেবীর উপাসনা করলেই কি তাঁকে হিন্দু বলে গণ্য করা হবে না? ধর্মীয় পরিচয় নির্ধারণের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মন্দিরে যাওয়াকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন তিনি। এর পরেই সীতার অগ্নিপরীক্ষার প্রসঙ্গ টেনে আনেন তৃণমূল সাংসদ। তাঁর কথায়, সীতাকে অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল। সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও তাঁকে পরিত্যাগ করা হয়েছিল। কোনও মানুষের পক্ষে নিজের স্ত্রীকে এমন পরীক্ষার মুখে দাঁড় করিয়ে পরে তাঁকে ত্যাগ করা কতটা ন্যায়সঙ্গত, সেই প্রশ্ন তোলেন কীর্তি আজাদ। তিনি জানান, কামাখ্যা মন্দিরের পাশাপাশি ত্রিপুরা সুন্দরী মন্দিরেও যান তিনি।

আরও পড়ুন: মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

বিজেপির বিরুদ্ধে মন্দিরের অনুদান নিয়ে দুর্নীতি ও ধর্মীয় আবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগও তুলেছেন কীর্তি আজাদ। তাঁর দাবি, রাম মন্দিরকে সামনে রেখে বারবার রাজনীতি করছে বিজেপি। দেশে রামরাজ্য প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা হয়নি বলেও কটাক্ষ করেন তিনি। বিজেপির শাসনকে ‘রাবণরাজ্য’ বলে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ। উল্লেখ্য, আগামী ১২ ডিসেম্বর অযোধ্যার রাম মন্দির ও হনুমানগড়ি মন্দিরে যাওয়ার প্রস্তাবিত কর্মসূচি রয়েছে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের। তাঁর এই সফরকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে কটাক্ষ করেছে বিজেপি। সেই বিতর্কের আবহেই কীর্তি আজাদের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা