চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্টেশন নোংরা করায় জরিমানা দিলেন ৭১ হাজার যাত্রী, ধরপাকড়ে রেকর্ড আয় রেলের

নিজস্ব প্রতিনিধি: রেলস্টেশন ও ট্রেন চত্বরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে ২০২৫ সালজুড়ে কড়া নজরদারি চালিয়েছে পূর্ব রেল। নিয়ম ভেঙে স্টেশন এলাকায় আবর্জনা ফেলা, থুতু ফেলা বা নোংরা করার মতো অভিযোগে এই বছরে আরপিএফের নজরে পড়েছেন ৭১ হাজারেরও বেশি মানুষ। ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২৫-পুরো বছরজুড়ে পূর্ব রেলের আওতাধীন সব ডিভিশনের স্টেশন চত্বরে ধারাবাহিক অভিযান চালানো হয়।

রেল সূত্রে জানা গেছে, এই অভিযানের লক্ষ্য ছিল ভারতীয় রেলের পরিচ্ছন্নতা কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে যাত্রীদের জন্য নিরাপদ, পরিষ্কার ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা। সেই উদ্দেশ্যে আরপিএফ কর্মীরা নিয়মিত টহল, আকস্মিক পরিদর্শন এবং বিশেষ পরিচ্ছন্নতা নজরদারি চালান। প্ল্যাটফর্ম, ওভারব্রিজ, ওয়েটিং রুম, টিকিট কাউন্টার সংলগ্ন এলাকা-সব জায়গাতেই কড়া নজর রাখা হয়।

আরও পড়ুন: ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের চেষ্টা! বাংলাদেশি ট্রলারকে আটক করল কোস্ট গার্ড

অভিযান চলাকালীন ২০২৫ সালে মোট ৭১ হাজার ১৮০ জনকে স্টেশন এলাকায় নোংরা করার অভিযোগে চিহ্নিত করা হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধেই ভারতীয় রেলওয়ে আইনের নির্দিষ্ট ধারায় জরিমানা আরোপ করা হয়েছে। রেল কর্তৃপক্ষের মতে, এই ধরনের নিয়মিত অভিযান যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াচ্ছে এবং স্টেশনগুলির সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এই নজরদারি আরও জোরদার করা হবে বলে জানানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

মোদির ঝালমুড়ির পাল্টা, ভোটপ্রচারে বেরিয়ে ফুচকা খেলেন তৃণমূল প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ