চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দুর্গাপুর স্টেশন থেকে আপাতত বেশ কিছুদিন বাতিল দূরপাল্লার ট্রেন

Durgapur Station
প্রতীকী ছবি

নিজস্ব সংবাদদাতা: দুর্গাপুর (Durgapur) স্টেশন থেকে দূরপাল্লার ট্রেন ধরার পরিকল্পনা করছেন? আপাতত বাতিল করুন সেই চিন্তাভাবনা। কারণ রেলের তরফে দুর্গাপুর স্টেশনের ক্ষেত্রে একটি বিশেষ ঘোষণা করা হয়েছে। আজ, বুধবার ১ এপ্রিল থেকে আগামী ৩০ জুন পর্যন্ত দুর্গাপুর স্টেশনে ঢুকবে না বেশ কিছু এক্সপ্রেস ট্রেন। মূলত এই স্টেশনে দূরপাল্লার ট্রেনগুলির অভিমুখ বদল যাকে রেলের পরিভাষায় ‘লোকো রিভার্সাল’- বলে, তার কাজ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে পূর্ব রেল (Eastern Railway)। এই কাজটি আজ থেকে হবে অন্ডাল স্টেশনে। ফলে এক্সপ্রেস ট্রেনগুলির পরিষেবা একাংশ বাতিল থাকবে দুর্গাপুর ও অন্ডালের মাঝে। যাত্রীদের কথা মাথাতে রেখে অন্ডালে অতিরিক্ত স্টপেজ দেবে দূরপাল্লার ট্রেনগুলি। এমনটাই জানাচ্ছে আসানসোল ডিভিশন (Asansol Division)

রেল সূত্রে খবর, অন্ডাল-সাঁইথিয়া রুট দিয়ে চলাচলকারী ১৫টি দূরপাল্লার ট্রেনের যাত্রাপথে এই বদল আনা হয়েছে। তালিকায় রয়েছে কামাখ্যা এক্সপ্রেস, দিঘা-মালদহ টাউন এক্সপ্রেস, এবং চেন্নাই সেন্ট্রাল-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন। তবে ১৫৬৩৯ পুরী-কামাখ্যা এক্সপ্রেসের ক্ষেত্রে এই নিয়ম লাগু হচ্ছে না। পুরনো সূচি মেনেই চলাচল করবে পুরী-কামাখ্যা এক্সপ্রেস। ট্রেনগুলি সরাসরি আসানসোল-অন্ডাল-সাঁইথিয়া পথে যাতায়াত করবে বলে জানানো হয়েছে আসানসোল ডিভিশনের তরফে।

নির্দিষ্ট এই ট্রেনগুলি ধরার জন্য যাত্রীদের আপাতত তিন মাস অন্ডাল স্টেশন ব্যবহার করতে হবে। তবে প্রত্যেক দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে রানিং স্ট্যাটাস দেখে স্টেশনে আসতে যাত্রীদের অনুরোধ করেছেন আসানসোল ডিভিশনের কর্তারা। আরও বেশ কিছু ট্রেন আগামী তিন মাস দুর্গাপুর স্টেশন এড়িয়ে চলবে। সেগুলি হল- মালদা টাউন-সুরাট এক্সপ্রেস, রাঁচি-কামাখ্যা এক্সপ্রেস এবং শিলচর-তম্বরাম এক্সপ্রেস। এই দূরপাল্লার ট্রেনগুলি ধরতে যাত্রীদের অন্ডাল স্টেশন ব্যবহার করতে হবে বলেই রেল সূত্রে খবর।

Published by:

Share Link:

More Releted News:

ইডি-সিবিআইয়ের দরজায় তালা দিয়ে দিন, ফের বিস্ফোরক শমীক

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

‘মণিপুরে সাঁজোয়া গাড়ি পাঠাও’, মোদি-শাহকে তুলোধনা মমতার

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

‘‌কোলাঘাটে গদ্দারবাবু রাস্তা বন্ধ করে দিয়েছে’‌, নাম না করে শুভেন্দুকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ