🎉 Happy Birthday Ei Muhurte 🎉

এই মুহূর্তে

মেলায় ফুচকা খেয়ে অসুস্থ, হাসপাতালে চিকিৎসাধীন ১৮

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ। অধিকাংশ ব্যক্তি ডায়েরিয়াতে আক্রান্ত হয়ে ভর্তি হাসপাতালে। দুর্গাপুজার মেলায় ফুচকা খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ১৮ জন। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি থানার মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কল্যাণী সর্বজনীন দুর্গাপূজা উপলক্ষ্যে দশমীর দিন বসেছিল মেলা।

আর সেই মেলাতেই ফুচকা খেয়ে অসুস্থ হয়েছেন কিছু এলাকাবাসী। মেলাতে ছিল ফুচকার দোকান। জানা গিয়েছে, যারা ফুচকা খেয়েছেন শনিবার থেকে তাদের প্রায় প্রত্যেকের পেট খারাপ, বমি। রবিবার বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছেন। ৪ জন শিশু সহ এখনও পর্যন্ত ১৮ জন রশিদপুর হাসপাতালে চিকিৎসাধীন। জানা গিয়েছে, প্রত্যেকেই মুরাদপুর, ইলাসপুর, গোবিন্দপুর, কুষকারি, নিখরিপারা, সহাপুকুর গ্রামের বাসিন্দা। এই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক পুলকেশ সাহা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রত্যেকেরই চিকিৎসা চলছে। এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে।

যদিও চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকেরা। ফুচকাতে কিছু বিষক্রিয়া হওয়ায় এই ঘটনা ঘটেছে বলে চিকিৎসকেরা জানাচ্ছেন। ডায়েরিয়া ছাড়াও জ্বর রয়েছে প্রত্যেকের শরীরে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট দূরঅস্ত, পুলিশে বদলির ডেডলাইল দিয়ে বিতর্কে নির্বাচন কমিশন

স্কুলের মধ্যে আত্মহত্যার চেষ্টা BLO-র, কী বলছে পরিবার?

টায়ার ফেটে উল্টে গেল পিকআপ ভ্যান, খড়্গপুরে মৃত ১, আহত ১০

রাজ্য বাজেটে জনমোহিনী প্রকল্প যুব সাথী, আবেদন করবেন কেমন করে? জানুন

রেলযাত্রীদের জন্য সুখবর, এবার এই গুরুত্বপূর্ণ স্টেশনেও থামবে এক্সপ্রেস ট্রেন….

এসআইআর পর্বে বাংলার ক্ষতি ২ হাজার কোটি টাকা, গবেষণা রিপোর্টে পর্দা ফাঁস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ