Loading live market data...
Loading active stocks...
Connecting...

সুব্রত গুপ্ত ও এনকে মিশ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধানসভা নির্বাচনের আগে সুব্রত গুপ্ত ও এনকে মিশ্রকে বিশেষ দায়িত্ব দিয়েছিল কমিশন। ফলপ্রকাশের পরে নতুন সরকার গঠনের আগেই তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার কমিশনের পক্ষ থেকে দু’জনকে চিঠি দিয়ে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়েছে। নির্বাচনের আগে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিল কমিশন। আজ (৭ মে) তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতির কথা বলা হয়েছে।

গত বছর রাজ্যে শুরু হয়েছিল এসআইআর-র কাজ। সেই সময় সুব্রত গুপ্ত  বিশেষ রোল পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছিলেন। তাঁকে নিযুক্ত করেছিল নির্বাচন কমিশন। SIR-র কাজ সঠিকভাবে করায় তাঁর প্রতি সন্তুষ্ট ছিল কমিশন। সেই কারণেই তাঁকে বিধানসভা ভোটের বিশেষ পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছিল। বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছিল অবসরপ্রাপ্ত আইপিএস এনকে মিশ্রকে। বাংলায় ভোট শেষ হতেই এনকে মিশ্রকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দিল কমিশন। প্রথমে এসআইআর প্রক্রিয়ার তদারকির জন্য দায়িত্ব পেয়েছিলেন এনকে মিশ্র। তার পর তাঁকে ভোটের দায়িত্বও দেওয়া হয়। কমিশন বিজ্ঞপ্তি দিয়ে বিশেষ পর্যবেক্ষকের নিয়োগের বিষয়টি জানিয়েছিল।

বৃহস্পতিবার চিঠি দিয়ে দুজনকেই তাঁদের কাজ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানায়, ‘যেহেতু রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া এখন শেষ হয়ে গিয়েছে, সেই কারণে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। সুব্রত গুপ্ত ও এনকে মিশ্র দুজনকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল ভোটের সময়। তাঁরা সেই দায়িত্ব পালন করেছেন। 

‘কোহলির থেকে শিখুন’, রোহিত-সূর্যকুমারের ফিটনেস নিয়ে ভারতের প্রাক্তন ক্রিকেটারের মন্তব্যে বিতর্ক

১৭৯৫ বার ‘আই লাভ ইউ’, ১২ বছরের চ্যাট এক ফ্রেমে এনে স্ত্রীকে বিশেষ উপহার স্বামীর

উপনির্বাচনে প্রার্থী ঘোষণা, রেজিনগর আসন ছেলেকে দিয়ে নওদায় থাকছেন হুমায়ুন

মৃত্যুর আধ ঘন্টা আগে মাফিনের সঙ্গে শেষ কথা, কী বলেছিলেন শুভেন্দুর আপ্ত সহায়ক চন্দ্রনাথ?

বিলাসবহুল ফরচুনার গাড়িতে চেপে ডাকাতি, গুজরাতে দেওর-বৌদির কুকর্ম ফাঁস

‘আপনি হারেননি’‌, কালীঘাটে মমতার সঙ্গে দেখা করে বার্তা অখিলেশের

সৎমা’কে ধর্ষনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, ৪ মাসের অন্তঃসত্ত্বা হয়ে থানায় মহিলা

SIR-এর ট্রাইব্যুনালে ধাক্কা! সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি টিএস শিবজ্ঞানম

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

সুব্রত গুপ্ত ও এনকে মিশ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি দিল কমিশন

শুভেন্দুর আপ্ত–সহায়ককে টার্গেট কেন? চন্দ্রনাথ হত্যাকাণ্ডে এল চাঞ্চল্যকর তথ্য

শহিদ ক্ষুদিরাম-টালিগঞ্জ মেট্রো বন্ধ থাকবে, কখন ও কতক্ষণ জানুন