চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তৃণমূল সাংসদ সামিরুলকে তলব এসআইআর শুনানিতে, হাজিরা দিতে হবে কবে?‌

নিজস্ব প্রতিনিধি: বাংলায় এখন যে এসআইআর পর্ব চলছে তাতে একের পর এক চমক দেখা যাচ্ছে। এমনকী তৈরি হয়েছে একাধিক বিতর্কও। জীবিত ভোটার মৃত, ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকলেও শুনানিতে ডাক, শুনানিতে গিয়ে মানুষের হেনস্থা হওয়া, খসড়া তালিকায় নাম না থাকা–সহ নানা অভিযোগ। এমনকী বিশিষ্টজনদের পর্যন্ত ডাক পড়ছে শুনানিতে। এই নিয়ে যখন শোরগোল চরমে উঠছে তখন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামকে তলব করল নির্বাচন কমিশন। এখন তাঁকে হাজির হতে হবে শুনানিতে।

এদিকে এই সামিরুল ইসলামের পরিবার স্বাধীনতার আগে থেকে রামপুরহাটের বাসিন্দা। তা সত্ত্বেও এসআইআর শুনানিতে ডাক পেলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। এর আগে তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ তথা বিশিষ্ট অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবকে এসআইআর শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল। এবার সামিরুল ইসলামকে আগামী ১৯ জানুয়ারি হাজিরা দিতে বলা হয়েছে। এই ঘটনা নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

অন্যদিকে ২০২৪ সালের অক্টোবর মাসে বাংলায় এসআইআর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপর খসড়া তালিকা প্রকাশ পায়। তখন থেকেই বিতর্ক চরমে ওঠে। এখন চলছে শুনানি পর্ব। তার মধ্যেই একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে। বিএলও থেকে শুরু করে সাধারণ নাগরিকরা আত্মহত্যা করছেন। আতঙ্কে, ভয়ে এসব হচ্ছে বলে জানা যাচ্ছে। খসড়া তালিকায় যেমন তারকারা রয়েছেন তেমনই বৃদ্ধ থেকে অসুস্থ মানুষজন কেউই বাদ পড়ছেন না শুনানি পর্ব থেকে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রমাণ দিতে হচ্ছে মানুষজনকে যে তাঁরা ভোটার। এবার এসআইআর শুনানিতে নতুন সংযোজন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। নোটিসে ১৯ তারিখ সকাল ১১টা নাগাদ হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। স্বাধীনতার আগে থেকেই রামপুরহাটের বাসিন্দা সামিরুলের পরিবার। এই তলবে বিরক্ত সাংসদ।

এছাড়া এসআইআর পর্বের শুনানিতে ডাক পেয়েছেন সাংসদ–অভিনেতা দেব, জয় গোস্বামী, মহম্মদ সামি, অমর্ত্য সেন, লক্ষ্মীরতন শুক্লা–সহ বহু বিশিষ্টজনেরা। বুধবার তিনবারের সাংসদ দেব হাজিরা দিয়ে বলেছিলেন, নির্বাচন কমিশন যেন মানবিক হয়। তারপরেই তৃণমূল কংগ্রেসের আর একজন সাংসদকে শুনানিতে ডেকে পাঠানো হল। তৃণমূল বারবার অভিযোগ করছে, পরিকল্পনা করেই শুনানিতে ডেকে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। বৃদ্ধ ও অসুস্থদের বাড়িতে গিয়ে শুনানি করার দাবিও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে মোট পাঁচবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও লিখেছেন তিনি। কিন্তু হয়রানি এখনও অব্যাহত।

Published by:

Share Link:

More Releted News:

‘পদ্ম পাঁকে ফোটে, বাংলার মাটিতে ফুটবে না’, পুরুলিয়া থেকে বিজেপিকে হুঙ্কার সায়নীর

‘দাগ আচ্ছে হ্যায়’, দাগিদের প্রার্থী করায় তৃণমূলকে টেক্কা বিজেপির

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

বিজেপি প্রার্থীর ‘‌নগ্ন’‌ ছবি দেখল দুর্গাপুর পশ্চিম, হাসির রোল উঠেছে জেলাজুড়ে

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সর্বস্বান্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী, সাইবার প্রতারণায় কত খোয়ালেন?‌

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ