রাজ্যের জেলা শাসকদের সঙ্গে বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিক

শনিবার কলকাতায় রাজ্যের সব জেলা শাসক ও রাজ্যের অন্যান্য শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

Share:

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছর ১৬ মে। তার আগেই শেষ করতে হবে ২০২৪ সালের সাধারন নির্বাচন(General Election 2024) ও তার ফলাফল ঘোষণার পালা। এমনকি ১৬ মে’র মধ্যেই গঠন করতে হবে দেশের নতুন সরকার। নির্দিষ্ট এই সময়সীমার মধ্যে সরকার গঠন করতে নির্বাচন কমিশনও(ECI) সময় থাকতে থাকতেই সেই নির্বাচনের পালা মিটিয়ে ফেলতে চাইছে। আর তাই শুরু হয়ে গিয়েছে সেই মহা ভোটযুদ্ধের প্রস্তুতি। সেই প্রস্তুতিরই অঙ্গ হিসাবে এদিন অর্থাৎ শনিবার বাংলার(Bengal) বুকে কলকাতায়(Kolkata) রাজ্যের সব জেলা শাসক ও রাজ্যের অন্যান্য শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। লোকসভা ভোট প্রক্রিয়া সম্পর্কে প্রাথমিক আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। যা কিনা নির্বাচন কমিশনের ভাষায় ফার্স্ট লেভেল মিটিং। এরপর এলাকার সমীক্ষা থেকে শুরু করে ভোটার তালিকা সংশোধন-সহ বিভিন্ন প্রক্রিয়া শুরু হবে।

আরও পড়ুন দুর্গাপুরের রিহ্যাব হোমে পিটিয়ে খুব যুবককে, আটক ম্যানেজার

দেশজুড়ে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। এবার বাংলার বুকেও সেই কাজটা শুরু করে দিলেন তাঁরা। এদিনের বৈঠকের পরে আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে EVM ও VV PAT’র প্রথম পর্যায়ের পরীক্ষা সংক্রান্ত প্রশিক্ষণ শিবির। এছাড়া তার সঙ্গেই চলবে ভোটার তালিকা সংশোধনের কাজ। একই সঙ্গে জানা গিয়েছে, আগামী ১৯ অগস্ট বাংলায় আসছেন জাতীয় নির্বাচন কমিশনের ৩জন ডেপুটি নির্বাচন কমিশনার। লোকসভা নির্বাচনের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন তাঁরা। ৩ সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন ডেপুটি নির্বাচন কমিশনার নীতীশ ব্যাস। শুধু বাংলায় নয়, অন্যান্য রাজ্যেও এই ধরনের প্রতিনিধি দল যাবে। মোট কথা, লোকসভা ভোটের প্রস্তুতিতে এখনই কোমর বেঁধে নেমে পড়ছে নির্বাচন কমিশন। সব ঠিক থাকলে এপ্রিল থেকে মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। সুতরাং হাতে আর বেশি সময়ও নেই। তাই এখন থেকেই প্রস্তুতিতে নামছে কমিশন।

আজকের রাশিফল: পারিবারিক জীবনে ঝড়, সম্পর্কে ছেদ, দূরে ভ্রমণের সময়ে সজাগ থাকুন…

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু