ভগবানগোলায় ৭ মে ও বরাহনগরে ১ জুন উপনির্বাচন

ভগবানগোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ হবে আগামী ৭ মে। আর বরানগর বিধানসভা কেন্দ্রের জন্য ভোটগ্রহণ করা হবে ১ জুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় নির্বাচন কমিশন(ECI) এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠকের মাধ্যমে লোকসভা নির্বাচন ২০২৪’র(General Election 2024) দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে। দেশের ৫৪৩টি লোকসভা কেন্দ্রের জন্যই সেই নির্বাচনী দিনক্ষণ ঘোষিত হয়েছে। একই সঙ্গে কমিশন দেশের ৪টি রাজ্যের বিধানসভা কেন্দ্রের নির্বাচনের কথাও ঘোষণা করেছে। পাশাপাশি দেশের নানান রাজ্যের ২৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনও(Bye Elections) হবে এই সময়ে। এই ২৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বাংলার(Bengal) ২টি বিধানসভা কেন্দ্রও রয়েছে। সেই দুই কেন্দ্র হল উত্তর ২৪ পরগনা জেলার বরানগর বিধানসভা কেন্দ্র এবং মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা বিধানসভা কেন্দ্র। ভগবানগোলা(Bhagobangola) বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ হবে আগামী ৭ মে। আর বরাহনগর(Baranagar) বিধানসভা কেন্দ্রের জন্য ভোটগ্রহণ করা হবে ১ জুন। তবে কলকাতার মানিকতলা বিধানসভা কেন্দ্রকে ঘিরে একটি আইনি মামলা চলায় এবারেও এই কেন্দ্রের জন্য কোনও উপনির্বাচনের কথা ঘোষণা করেনি নির্বাচন কমিশন।

একুশের ভোটে ভগবানগোলা, বরানগর এবং মানিকতলা ৩টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল জয়ী হয়েছিল। মানিকতলায় জিতেছিলেন রাজ্যের ক্রেতা ও সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে। কিন্তু মানিকতলার জয় নিয়ে আদালতে মামলা করেছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। সেই মামলা চলাকালীন সময়ে মারা যান সাধনবাবু। সেই থেকেই মানিকতলা বিধানসভা কেন্দ্র ফাঁকা রয়েছে। কিন্তু আদালতে দায়ের করা মামলা প্রত্যাহার করেননি কল্যাণ। আর তার জেরে আইনি জটিলতায় আটকে গিয়েছে এই বিধানসভা কেন্দ্রের ভবিষ্যত। অন্যদিকে ভগবানগোলা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন সাংসদ ইদ্রিশ আলি। কিন্তু সম্প্রতি তিনি মারা যাওয়ায় সেই আসন ফাঁকা হয়েছে। সেখানে এবারে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আবার বরাহনগর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসাবে জয়ী হয়েছিলেন তাপস রায়। কিন্তু সম্প্রতি তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছেন। সেই সঙ্গে বিধায়ক পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন। আর তার জেরে এই ফাঁকা আসনেও এবার উপনির্বাচনের কথা জানালো জাতীয় নির্বাচন কমিশন।

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

পাইলট হয়ে মায়ের স্বপ্নপূরণ ছেলের, চিরন্তন সম্পর্কের ভিডিও ভাইরাল

ব্রড পিকে তুষারধসে প্রাণ হারালেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুরজা

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

নিমন্ত্রণ রক্ষা না করায় ৫০০ টাকার জরিমানা! হুগলিতে ভাইরাল পোস্টার ঘিরে হইচই

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

‘স্কুল ছুট রুখতে মিড ডে মিল নিয়ে বড় পদক্ষেপ’, ইসকন থেকে জানালেন মুখ্যমন্ত্রী

জনগণনা ২০২৬-এর সূচনা করলেন শুভেন্দু , প্রথম দিনেই সেল্ফ এনুমারেশন করলেন মুখ্যমন্ত্রী

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?

বঙ্গে শুরু জনগণনা, কীভাবে করবেন সেলফ এনুমারেশনের ফর্মপূরণ? এই ভুল থেকে সাবধান