প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতীক ও নামের ইস্যুতে ফের কালীঘাট তৃণমূলকে তলব করল জাতীয় নির্বাচন কমিশন। মমতাপন্থী তৃণমূলের কাছ থেকে আরও নথি চাইল কমিশন। আগামী ১৬ সেপ্টেম্বর বিকেলের মধ্যে সেই সমস্ত নথি দিতে বলা হয়েছে কালীঘাট তৃণমূলকে। তারপরেই আগামী ১৭ সেপ্টেম্বর বিকেলের মধ্যে চূড়ান্ত শুনানি হবে বলে জাতীয় নির্বাচন কমিশন সূত্রে খবর।

তৃণমূল তুমি কার? এই ইস্যুতেই দীর্ঘ চারমাস ধরে দ্বন্দ্ব চলছে। ঘাসফুল প্রতীক, নাম ও তহবিলের টাকা নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়পন্থী ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী তৃণমূলের মধ্যে। বল এখন জাতীয় নির্বাচন কমিশনের কোর্টে। গতকাল, শনিবার সেই বিষয়ে শুনানি করেছে কমিশন। দিল্লিতে সেই কারণে ডাকা হয়েছিল তৃণমূলের দুই শিবিরকেই। ঘন্টার পর ঘন্টা দুই শিবিরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে কমিশনের ফুল বেঞ্চ। তারপরেই ফের কালীঘাট তৃণমূলের কাছ থেকে আরও নথি চেয়ে পাঠানো হয়েছে। কমিশন সূত্রে খবর, আগামী ১৬ সেপ্টেম্বর মমতাপন্থী তৃণমূলের কাছে নথি পেশের শেষ সুযোগ। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন।

আরও পডুন: যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

সূত্রের খবর, ঋতব্রতপন্থী তৃণমূল গতকাল, শনিবার শুনানিতে কমিশনের কাছে যে নথি জমা দিয়েছে, তা কালীঘাট তৃণমূলকে দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে তাদের লিখিত জবাব ১৬ সেপ্টেম্বর দুপুর তিনটের মধ্যে জমা দিতে হবে। চিঠিতে এমনটাই মমতাপন্থী তৃণমূলকে জানিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ এখনই ঘাসফুল শিবিরের সঙ্কট কাটছে না। আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেক্ষেত্রে নন্দীগ্রাম ও রেজিনগর উপ নির্বাচন সংবিধান মেনে প্রার্থী দিতে পারে কালীঘাটপন্থী তৃণমূল। কারণ রাজনৈতিক মহলের মত, মমতা বন্দ্যোপাধ্যায় এখনও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন। তাই তাঁর কাছেই রয়েছে প্রার্থী দেওয়ার ক্ষমতা। গতকাল, এমনটাই জানিয়েছেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

লুকিয়ে প্রেমিকার বাড়িতে হাজির প্রেমিক! হাতেনাতে ধরল গ্রামবাসীরা, তার পর…

সাতসকালে শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

যেখানে সেখানে মাদ্রাসা খুলে আর উৎপাত করার অনুমতি দেবে না সরকার, হুঁশিয়ারি দিলীপ ঘোষের

বৈভবকে আটকাতে বিশেষ পরিকল্পনা আফগানিস্তানের! সিরিজ শুরুর আগেই বড় বার্তা ইব্রাহিমের

ইন্দোনেশিয়ায় ২৪৩ জন যাত্রী সহ মাঝসমুদ্রে নিখোঁজ জাহাজ, উদ্ধারকাজ শুরু

বিক্রি হল নিউইয়র্কে থাকা ট্রাম্পের শৈশবের বাড়ি, দাম শুনলে চোখ কপালে উঠবে

ব্রিকস সম্মেলনের দ্বিতীয় দিনে ভারত মণ্ডপমে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ইউক্রেনে ৫০০টির বেশি ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৯

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

প্রতীক ইস্যু, আরও নথি চেয়ে কালীঘাট তৃণমূলকে ফের তলব নির্বাচন কমিশনের

ক্লান্ত জিনপিং, দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদির সঙ্গে ডিনার এড়িয়ে গেলেন চিনের প্রেসিডেন্ট

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত