কমিশনের রোষানলে হবিবপুর থানার IC, করা হল বদলি

হবিবপুর থানার IC-কে পুলিশ হেড কোয়ার্টারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাঁকে ভোটের কোনও কাজের সঙ্গে যুক্ত রাখা হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় নির্বাচন কমিশনের(ECI) রোষানলে পড়লেন রাজ্যের আরও এক পুলিশ আধিকারিক। রবি সকালে উত্তরবঙ্গের(North Bengal) মালদা জেলার(Malda District) হব্বিবপুর থানার(Habibpur PS) IC-কে সরিয়ে দিয়েছে কমিশন। কার্যত তাঁকে বদলি করা হলেও, এখনই কোনও থানার দায়িত্ব দেওয়া হয়নি। একইসঙ্গে হবিবপুর থানার দায়িত্ব কাকে দেওয়া হবে তাও এখন ঠিক হয়নি। কমিশনের তরফে রাজ্যকে ৩জন অফিসারের নাম পাঠাতে বলা হয়েছে। হবিবপুর থানার IC-কে পুলিশ হেড কোয়ার্টারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিশন এও জানিয়েছে, তাঁকে ভোটের কোনও কাজের সঙ্গে যুক্ত রাখা যাবে না। গতকালই কমিশন দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমার রানিতলার OC-কে সরিয়ে দিয়েছিল। এবার পালা এল হব্বিবপুর থানার IC’র। শুক্রবার দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের অন্তর্গত আনন্দপুর এবং ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডায়মন্ডহারবার থানার OC-কেও সরিয়ে দিয়েছে কমিশন।

আগামী ৭ মে তৃতীয় দফায় ভোট রয়েছে। সেদিন মালদা জেলার ২টি এবং মুর্শিদাবাদ জেলার ২টি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হবে। তার আগে IC ও OC বদলের ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ হিসাবেই দেখা হচ্ছে। সূত্রের খবর, সম্প্রতি মালদা জেলার হবিবপুর থানা এলাকায় গোলমালের একটি ঘটনা ঘটে। সেই সময়ে হব্বিবপুরের IC’র বিরুদ্ধে কমিশনের কাছে অভিযোগ গিয়েছিল। তারই জেরে এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সেই অভিযোগ আবার করেছিল বিজেপি। আর তাই হব্বিবপুর থানার IC বদলের ঘটনার নেপথ্যে কমিশনের পক্ষপাতিত্ব থাকতে পারে বলে মনে করছে শাসকদলের একাংশ। প্রসঙ্গত, কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগে বার বার সরব হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কমিশনের ওপর তার কোনও প্রভাব পড়ছে বলে মনে করা যাচ্ছে না। সব থেকে বড় কথা এখন রাজ্য পুলিশের আধিকারিকদের একাংশের দাবি, বিজেপির নেতাদের কথা শুনে কাজ না করলেই তাঁরা কমিশনের কাছে নালিশ জানাচ্ছে এবং কমিশনও অভিযোগের সত্যমিথ্যা বিচার না করেই তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করছে।

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা