ইডির অভিযান ‘নাটক’, কটাক্ষ খাদ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘ সাড়ে ১৯ ঘণ্টা ম্যারাথন তল্লাশির পর খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়ি থেকে বের হন ইডি আধিকারিকরা। রাত দেড়টার সময় বের হন তাঁরা। খালি হাতেই ফিরতে হয়েছে বলে দাবি খাদ্যমন্ত্রীর।

রথীন ঘোষ বলেন, ‘আমাকে কোন জিজ্ঞাসাবাদ করেনি। পৌরসভায় নিয়োগ সংক্রান্ত বিভিন্ন নথিপত্র দেখে আমাদের ব্যাংক স্টেটমেন্টসহ বিভিন্ন তথ্য জানতে চেয়েছে। এগুলো সব নাটক করার জন্যই। ২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত আমি যেহেতু মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিল সেই কারণে এখানে আসা। এর আগে তারা আমাদের চিঠি দিয়েছিল তারা জানতে চেয়েছিল নিয়োগ পদ্ধতিটা কি রকম ছিল। আমি তাদের কিছু আইনের ধারা বোঝালাম দেখালাম, এই সম্পর্কিত কিছু বইও তাদের হাতে তুলে দিয়েছি’।

পাশাপাশি তিনি বলেন, “এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আমি মন্ত্রী, আমার বাড়িতে ইডি এসেছে শুনলে মানুষের মনে ধারণা হবে আমি হয়তো কিছু করেছি। আমার কাছে যা জানতে চেয়েছে, আমি বলেছি। ওনারা খালি হাতেই ফিরে গিয়েছেন। ওরা যা যা চেয়েছে আমি সেই ভাবেই সাহায্য করেছি”।

প্রসঙ্গত, বৃহস্পতিবার একসঙ্গে ১৪টি জায়গায় হানা দেয় ইডি। শুধু রথীন ঘোষের বাড়ি নয়। কামারহাটি পুরসভার তৃণমূলের পুর চেয়ারম্যান গোপাল সাহার অমৃতনগরের বাড়িতেও হানা দিয়েছে ইডি। পাশাপাশি বরাহনগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিকের বাড়িতেও তল্লাশি অভিযান চলছে। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও তল্লাশি চলছে।টিটাগড়ের ১২ বছরের পুর চেয়ারপার্সন প্রশান্ত চৌধুরীর বাড়িতেও হানা দিয়েছে ইডি। মূলত যে পুরসভাগুলিতে কুন্তল ঘোষের এজেন্সির মাধ্যমে নিয়োগ হয়েছে সেই পুরসভার আধিকারিকদের বাড়িতেই তল্লাশি। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেআইনি ভাবে পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলায় তথ্যের খোঁজে এই অভিযান।

শনি-কেতুর মিলনে ষড়শতক যোগ, দু-হাতে টাকা কামাবেন ৪ রাশির জাতকরা

তাড়াহুড়ো করে সিদ্ধান্ত জীবনে বিপদ ডেকে আনবে, লক্ষ্মীবারে কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন..

হায়দরাবাদকে দুরমুশ করে গুজরাতের মুখোমুখি রাজস্থান

হস্তক্ষেপ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, আমেরিকার ভয়ে কুরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্পের’

IPL 2026 Eliminator: বৈভব-আর্চারের দাপটে সহজ জয় রাজস্থানের

নন্দীগ্রাম থানার আইসি বদল, দায়িত্বে এলেন অজয় কুমার মিশ্রা

খুনে ব্যাটিং বৈভবের, হায়দরাবাদকে ২৪৪ রানের লক্ষ্য দিল রাজস্থান

শিয়ালমারার রাকিবুল ‘মহিলা সেজে’ নিচ্ছিলেন লক্ষ্মীর ভান্ডারের টাকা, অবশেষে গ্রেফতার

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য ও ডোমজুড় পঞ্চায়েতের শিক্ষা কর্মাধ্যক্ষ গ্রেফতার

বারাসত মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে গোপনে গাঁজা চাষ ঘিরে ব্যাপক চাঞ্চল্য

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের