মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিপাকে তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে ভবানীপুর থানায় ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে দায়ের হল এফআইআর। অর্ণবকান্তি দাস নামে এক ব্যক্তি এফআইআর দায়ের করেছেন।  

ভবানীপুরের বাসিন্দা অর্ণবকান্তি দাস তাঁর অভিযোগে বলেছেন, অভিষেক এমন মন্তব্য করেছেন যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। অর্ণবকান্তির আরও অভিযোগ ডায়মন্ড হারবারের সাংসদ সমাজ-মাধ্যমে  ঘৃণা ছড়িয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় এমন  মন্তব্য় করেছেন তার একটি প্রতিলিপিও দিয়েছেন অর্ণবাবু। অর্ণবকান্তি দাসের অভিযোগ অনুযায়ী ২ মে অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে লিখেছিলেন, “১০ বার জন্মালেও আপনাদের ‘বাংলা বিরোধী গুজরাটি গ্যাং’ আমার ডায়মন্ড হারবার মডেলের ছিটেফোঁটাও ক্ষতি করতে পারবে না।” এই মন্তব্য নিয়েই এফআইআর দায়ের করা হয়েছে। 

আরও পড়ুন: অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, এটাই প্রথম নয় এর আগেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি ও  ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের  অভিযোগে একটি  এফআইআর দায়ের করা হয়েছিল।  তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) এবং জনপ্রতিনিধিত্ব আইনের মোট ৬টি ধারায় অভিযোগ আনা হয়। বিধাননগর সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ দায়ের করেছিলেন রাজীব সরকার নামে এক সমাজকর্মী। তার আগে আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় মঙ্গলবার শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় সিংহের কথায়, ‘প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্যে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছিল।’ ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১, ৩৫২, ৩৫৩, ৩৫৪, ৩৫৬ ও ২৯৯ ধারায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে মামলা রুজু করেছেন রিঙ্কি। মমতার মন্তব্যকে অসাংবিধানিক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘মমতা বলেছিলেন, একটি কমিউনিটি চাইলে পাঁচ মিনিটে তাদের বারোটা বাজিয়ে দিতে পারে। সাংবিধানিক চেয়ারে বসে এই ধরনের মন্তব্য করা যায় না।’  আইনজীবী প্রশ্ন তুলে বলেছিলেন, ‘তবে কি তিনি নির্দিষ্ট কোনও কমিউনিটিকে দাঙ্গা লাগাতে উৎসাহিত করছিলেন?’ 

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

রাতে ৮০, সকালে ১৫০ টাকা! জন্মাষ্টমীর আগে হু হু করে বাড়ছে তালের দাম, কারণ কী?

শিয়ালদহ স্টেশনে ৭ ঘন্টা ট্রাফিক ব্লক, জেনে নিন কোন কোন দিন, নয়তো দুর্ভোগে পড়বেন

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর