‘অনিল আম্বানির মামলায় কারা জড়িত জানি, মুখোশ খুলে দেব’, বনগাঁয় সুর চড়ালেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি, বনগাঁ : অনিল আম্বানির ঘটনায় কারা কারা যুক্ত আছে সব জানি। বেশি কথা বললে মুখ খুলবেন। সবার মুখোশ খুলে দেবেন। বনগাঁ থেকে এইভাবে হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেছেন, বনগাঁ থেকে ঠাকুর পরিবারে বিভেদ তৈরি করে ভোট কেটে রাজনীতি করার চেষ্টা চলছে। বিজেপি করার কারণে ইডি-সিবিআই এদের বাড়িতে যায় না। তৃণমূল করলেই বদনাম করার জন্য ইডি সিবিআই পাঠিয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, এসআইআর প্রক্রিয়ায় বহু লোকের নাম কাটা হয়েছে। ঠাকুর বাড়ির মধ্যে বিভেদ তৈরি করে রাজনীতি করা হচ্ছে। এই বিষয়ে বেশি কথা বলতে না করেছেন। তাহলে তিনি মুখ খুলবেন। তৃণমূল করলেই বদনাম করার চেষ্টা চলে। বাংলার অফিসারদের অসম্মান করা হচ্ছে। সবার মুখোশ খুলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। বলেছেন, সব  নথি রয়েছে। কার থেকে টাকা নিয়ে কী করা হয়েছে। কারো নাম নেননি তৃণমূল সুপ্রিমো। কিন্তু বলেছেন, একজন জেলে থেকে সব তথ্য দিয়েছেন। মান্থলি প্য়াকেট সিস্টেম নিয়েও সুর চড়িয়েছেন। এদের বিশ্বাস করবেন না। এদের বিশ্বাস করা, গোখরো সাপকে বিশ্বাস করা একই ব্যাপার।

সকলকে সতর্ক করে তিনি বলেছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর চাইছে টাকা দেওয়ার নামে। বুলডোজার চালাবে ওরা। নতুন অ্যাকাউন্ট খোলার কথা বলা হলে, খুলতে না করেছেন তিনি। বলেছেন, কালো টাকা ঢুকিয়ে ভোট নিয়ে, পরে ইডি-সিবিআই দিয়ে বিপদে ফেলবে। সবার নাম কেটে বাদ দেওয়া হচ্ছে। রামকৃষ্ণ মঠ, ভারত সেবাশ্রমের সাধুদের নামও বাদ দেওয়া হয়েছে। বিজেপির লোকজনই বিজেপিকে ভোট দেবে না।  

 নির্বাচনের আর বাকি মাত্র কয়েকদিন। প্রথম দফার নির্বাচনের প্রচারে ঝড় তুলছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নদিয়া থেকে ৩টি জনসভা করেছিলেন। মঙ্গলবারেও তিনটি জনসভা করবেন তিনি। চাকদা, কল্যাণী ও হরিণঘাটা বিধানসভার প্রার্থীদের নিয়ে প্রচার সেরে পৌঁছে যান বনগাঁয়। এদিন বনগাঁ উত্তর থেকে দক্ষিণের বিধানসভা কেন্দ্রের প্রচারে গিয়েছেন তিনি। 

 

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা