ভাদু শেখ খুনে নাম জড়ানো টুলু মণ্ডলের বিরুদ্ধে তদন্তে ইডি

বালি ব্যবসায়ী টুলু মণ্ডলের নাম উঠে এসেছে ভাদু খুনের ঘটনায়। বালি পাথর পাচারের তদন্তে নেমে ইডি এবার তদন্ত শুরু করল সেই টুলু মণ্ডলের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের পেছনে আর্থিক লেন দেন সংক্রান্ত বিষয় থাকতে পারে বলে মনে করেছেন সিবিআই আধিকারিকরা। বালি-পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের নাম উঠে এসেছে ভাদু খুনের ঘটনায়। অন্যদিকে বালি-পাথর পাচারের তদন্তে নেমে ইডি এবার তদন্ত শুরু করল সেই টুলু মণ্ডলের বিরুদ্ধে।

বীরভূমের বকটুইয়ে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের তদন্তে নেমে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে উঠে আসে বালি পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের নাম। ভাদু শেখ খুনের ঘটনায় বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়েছে ইডিকে। সেখানে ভাদু খুনের পেছনে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে টুলু মণ্ডলের নাম রয়েছে। বালি পাথর পাচারের টাকার উৎস খুঁজতে গিয়ে উঠে আসে টুলু মণ্ডলের নাম। এর পর বীরভূমের এই ব্যবসায়ীর অর্থের উৎসের সন্ধানে নামল ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি সূত্রে খবর, বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুনের তদন্ত করতে দিয়ে এই খুনের পেছনে বিপুল আর্থিক লেনদেনের ঘটনা জড়িয়ে রয়েছে বলে সিবিআই আধিকারিকরা সন্দেহ করেছিলেন। তারপর তার তদন্তভার দেওয়া হয় ইডিকে। এবার টুলুর বিরুদ্ধে তদন্ত শুরু করল ইডি।

অন্যদিকে ভাদু শেখ খুনের তদন্তে রবিবার এক গ্রামবাসীকে তলব করেছে সিবিআই। নয়ন শেখ নামের ওই ব্যক্তি বড়শাল গ্রাম পঞ্চায়েতের ঠিকাদার। এদিন তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছে। যেহেতু ভাদু শেখ ওই পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন তাই নয়নকে জিজ্ঞাসাবাদ করে ভাদু খুনের পেছনে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় ছিল কিনা তা জানতে চাইবেন তদন্তকারীরা। পাশাপাশি বকটুই কাণ্ডে জিজ্ঞাসাবাদ করার জন্য এদিন মিহিলাল শেখ ও তাঁর ভাইপো কিরণ শেখকে তলব করেছে সিবিআই।

উল্লেখ্য গত ২১ মার্চ বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ খুন হওয়ার পর রাতে পরপর ১০টি বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। সেই ঘটনায় পুড়ে ১০ জনের মৃত্যু হয়েছে। ঘটনার রাত থেকেই আতঙ্কে ঘরছাড়া ছিলেন মৃতদের পরিবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকটুই এসে মৃতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। তারপর ঘরছাড়াদের গ্রামে ফিরে আসার আহ্বান করেছিলেন মুখ্যমন্ত্রী। বকটুইইয়ে অগ্নিসংযোগের ঘটনার তদন্তভার সিবিআই পেয়েছে আদালতের নির্দেশে। পাশাপাশি উপপ্রধান ভাদু শেখ খুনের তদন্তভারও সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুই ঘটনার তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন