দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দ্বিতীয় দফার ভোটের আগে হাবড়ার চাল ব্যবসায়ীদের বাড়িতে ইডির হানা

নিজস্ব প্রতিনিধি: দ্বিতীয় দফার ভোটের আগে ফের ‘অ্যাকশন’ মুডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। রাজ্যের বিধানসভা নির্বাচনের আবহে গত কয়েক সপ্তাহ ধরেই নানা মামলায় সক্রিয় হয়ে উঠেছে ইডি। কখনও বাড়ি বা অফিসে গিয়ে তল্লাশি চালাচ্ছে, আবার কখনও সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হচ্ছে সন্দেহভাজনদের। আগামী ২৯ এপ্রিল রাজ্যের ১৪২ আসনে ভোট রয়েছে। তার আগেই ফের সক্রিয় ইডি। শনিবার (২৫ এপ্রিল) সকাল থেকেই উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি। স্থানীয় সূত্রের খবর, একাধিক চাল ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে ইডি। কেন্দ্রীয় বাহিনী নিয়েই অ্যাকশনে নেমেছে ইডি।

সূত্রের খবর, রেশন দুর্নীতির অভিযোগে হাবড়ার নয়টি জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। জানা যায়, ২০২০ সালে বসিরহাটে দায়ের করা FCI-এর সরকারি গম কালোবাজারি এবং বাংলাদেশে পাচারের অভিযোগে চাল ব্যবসায়ীদের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ ভোরে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিজিও কমপ্লেক্স থেকে ইডির একাধিক দল হাবড়ার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু সাত সকালে হানা দেওয়ায় ব্যবসায়ীদের বাড়ির বাইরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় ইডির কর্মকর্তাদের। ইডি সূত্রের খবর, অনেকবার ডাকাডাকির পরেও তাঁদের সাড়া মেলেনি। দীর্ঘক্ষণ পরে দরজা খোলা হয় এবং চাল ব্যবসায়ীদের বাড়ির ভিতরে ঢুকে তল্লাশি অভিযান শুরু করে ইডি। দিন কয়েক ধরে রাজ্যজুড়ে ইডির লাগাতার তল্লাশিকে কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল। অভিযোগ, ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে রাজ্যকে ভয় দেখাতে চাইছে কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকার। তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীকেও তলব করেছে ইডি।তবে কেউ সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন আবার কেউ প্রচারের ব্যস্ততার জন্যে হাজিরা এড়িয়ে গিয়েছেন। এবার নতুন করে ইডির নজরে চাল ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে দাবি, হাবড়ার ব্যবসায়ী সমীর চন্দ এবং সাগর সাহার বাড়িতে তল্লাশি চালাচ্ছে ইডি।

দিন কয়েক আগেই কলকাতায় একযোগে ৫ জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি আধিকারিকরা। সল্টলেকের CF ও CK ব্লকের দুই ঠিকানায় ও মিডলটন স্ট্রিটে রিয়েল এস্টেট ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। গত সপ্তাহে রাসবিহারীর বিদায়ী বিধায়ক দেবাশিস কুমারের বাড়িতেও হানা দিয়েছিল আয়কর দফতর। সুতরাং ভোটের মুখে লাগাতার অভিযান চালাচ্ছে ইডি। এদিকে ইতিমধ্যেই রাজ্যের প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। যেখানে ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। আর দ্বিতীয় দফার ভোট ২৯ এপ্রিল তথা আগামী বুধবার। সেখানে কলকাতা, দুই উত্তর চব্বিশ পরগনা-সহ ১৪২ টি আসন ভোটগ্রহণ হবে। উত্তর চব্বিশ পরগনার আওতায় হাবড়াতেও ২৯ এপ্রিল ভোট।তার আগেই চাল ব্যবসায়ীদের বাড়িতে ইডির হঠাৎ হানা, বিষয়টি রাজনৈতিক আঙিনায় আবারও আলোড়ন তুলবে বলে মনে করা হচ্ছে। দুই দফার ভোটগ্রহণ শেষে আগামী ৪ মে নির্বাচনের ফলাফল ঘোষিত হবে।

Published by:

Share Link:

More Releted News:

জঙ্গিপুরে বিকল সিসি ক্যামেরা! ‘টেকনিক্যাল নয়, দিল্লির চক্রান্ত’— বায়রনের অভিযোগে চাঞ্চল্য

হলদিয়ায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার, সাতসকালে তীব্র চাঞ্চল্য এলাকায়

বড় দুর্ঘটনার কবলে বীরবাহা হাঁসদার পাইলটকার, কেমন আছেন তৃণমূল প্রার্থী ?

সবজি বাজারেই চাষি-ক্রেতাদের সঙ্গে জনসংযোগ তৃণমূল প্রার্থী দেবাংশুর

চুঁচুড়ায় ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ ঘিরে তুলকালাম, পরিচয়পত্র সংগ্রহের অভিযোগে বিজেপিকে ঘিরে বিক্ষোভ

নির্বাচনের দ্বিতীয় দফার আগে সাসপেন্ড ৫ পুলিশকর্তা, নজর নিরাপত্তায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ