‘পেটে খেলে…’, মোদির ভাষণ শোনার আগে বিজেপি কর্মীদের জন্য ডিম-ভাত

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় সভার আগে যা নিয়ে চর্চা হয় তা হল ডিম-ভাত। কলকাতায় যেকোনো দলের বড় রাজনৈতিক সভার আগে কর্মীদের ভোজের আয়োজন রাখা হয় ডিম-ভাত। এই নিয়ে বিতর্ক, আলোচনা সমালোচনা কিছু কম হয় না। বিশেষ করে রাজ্যের শাসক দল তৃণমূলের সভার আগে কর্মী সমর্থকদের পেট ভরে ডিম ভাত খাওয়ানো হয়। সেই ছবি দেখা গেল সিঙ্গুরে প্রধানমন্ত্রী  মোদির সভার আগে। প্রধানমন্ত্রীর সভার আগে সেখানে উপস্থিত বিজেপি কর্মীরা ডিমের ঝোল আর ভাত দিয়ে আহার সারলেন। 

মোদির সভার আগে সিঙ্গুরে বনভোজনের মেজাজে দেখা  গিয়েছে বিজেপি কর্মীদের। একাধিক জায়গায়  পাকা ইট দিয়ে   উনুন তৈরি করে বড় বড় লোহার কড়াইয়ে হচ্ছে রান্না। সমস্ত জায়গাতেই   ‘মেনু’  প্রায়  এক,  ভাত আর ডিমের ঝোল। আবার কথাও রয়েছে সয়াবিন।  হরিপালের বিভিন্ন গ্রামের বিজেপি কর্মীরা ও অন্যান্য জায়গা থেকে আসা ব্যক্তিরা  ডিম-ভাত আর সয়াবিনের তরকারি খেয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সভায়।  


প্রসঙ্গত,  এসআইআর আবহে সাধারণ মানুষ থেকে শুরু করে বিএলও’‌রা হেনস্থার শিকার হচ্ছেন। প্রবীণ নাগরিক থেকে শুরু করে বিশিষ্টজনেরাও হেনস্থার শিকার হচ্ছেন। বারবার এই অভিযোগ করে আসছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতা–নেত্রীরা। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ তুলে পাঁচবার চিঠি লিখেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। কিন্তু তাতে কোনও সদুত্তর মেলেনি। এই আবহে সিঙ্গুরে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  সিঙ্গুরে টাটার মাঠে হবে সভা। তার আগেই ডিম ভাত খেয়ে জড়ো হচ্ছেন বিজেপি কর্মী সমর্থকরা। 

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা