চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলায় কথা বলা ‘অপরাধ’, ছত্তিশগড়ে নিপীড়িত পুরুলিয়ার আট শ্রমিক

নিজস্ব প্রতিনিধি: জীবিকার তাগিদে ভিন রাজ্যে গিয়ে বাংলা ভাষায় কথা বললেই অত্যাচারের সম্মুখীন হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বাংলায় কথা বলাটাই অপরাধ। মাস কয়েক ধরে এমন অনেক ঘটনা ঘটেছে। এই নিয়ে রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের শাসক দল। এবার ছত্তিসগড়ে গিয়ে হেনস্থা, মারধরের শিকার হলেন পুরুলিয়ার আটজন পরিযায়ী শ্রমিক। তাঁদের দাবি, আধার ও ভোটার কার্ড দেখিয়েও কোনও লাভ হয়নি। উল্টে বাংলায় কথা বলার জন্যে তাঁদের ‘বাংলাদেশি’ তকমা দিয়ে হুমকি দেওয়া হয়েছে। যদিও মঙ্গলবার চার শ্রমিক গ্রামের বাড়িতে ফিরেছেন। আর অন্য চারজনকে উদ্ধার করে পুলিশ ছত্তিসগড়ের একটি হোমে পাঠিয়েছে, কারণ তাঁরা নাবালক।

জানা গিয়েছে, গত দুইমাস আগে পুরুলিয়ার আড়শা থানা এলাকার তিনটি গ্রামের আট যুবক ছত্তিসগড়ের সুরজপুর জেলার কোতোয়ালি থানা এলাকায় বেকারির কাজে গিয়েছিল। সবকিছু ঠিকঠাকই চলছিল। কিন্তু গত শনিবার থেকে সমস্যার সূত্রপাত। শেখ আসলাম নামে এক শ্রমিক জানান, শনিবার হঠাৎই বেকারি কর্তৃপক্ষ তাঁদের মধ্যে পাঁচজনকে ছুটি দিয়ে দেন। তিনজনকে কাজে রাখেন। তাতেই আপত্তি জানান শ্রমিকরা। একসঙ্গে আটজনকেই কাজে রাখতে হবে বলে দাবি করেন। শেষ পর্যন্ত পারিশ্রমিক নিয়ে কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু রবিবার বিকেলের মধ্যে তাঁদের টাকা মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছিল। তাই দুপুরে খাওয়া-দাওয়ার পরে তাঁরা ফেরার প্রস্তুতি নেন। কিন্তু আচমকাই কয়েকজন লোক সেখানে হাজির হয়ে তাঁদের হেনস্থা শুরু করে বলে অভিযোগ।

এরপর ওই লোকগুলো বিজেপির কর্মী-সমর্থক বলে নিজেদের দাবি করে শ্রমিকদের গালিগালাজ এবং মারধর করতে শুরু করে। শ্রমিকরা নিজেদের পরিচয় গোপন করেছেন বলে অভিযোগ তোলেন তাঁরা। আধার কার্ড ও ভোটার পরিচয়পত্র দেখালেও তাঁরা নিস্তার পাননি। তখন তাঁরা দাবি তোলেন, এগুলি নকলও বানানো যায়। এরপর শ্রমিকদের বাংলায় কথা বলা নিয়ে আপত্তি জানান দুষ্কৃতীরা। বলেন, শ্রমিকদের আসল ভাষা উর্দু। গোপন করছেন।এরপরেই তাঁদের পাকিস্তানি বলে গালিগালাজ করেন বিজেপি মুখোশধারী দুষ্কৃতীরা। চড়-থাপ্পড়, লাঠি দিয়েও তাঁদের মারধর করা হয়। এরপরেই স্থানীয় থানার পুলিশরা তাঁদের আটজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আর চার জন শ্রমিককে ছত্তিসগড় পুলিশ বাসে তুলে দেওয়ার ব্যবস্থা করে। বাকি চার জনের বয়স আঠারোর কম হওয়ায় তাঁদের একটি হোমে পাঠানো হয়েছে। তবে আর তাঁরা কাজে ফিরতে চান না বলে জানিয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটার লিস্টে শিক্ষিকার নাম নেই, কিন্তু এসেছে প্রিসাইডিং অফিসারের ডিউটির নোটিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ