রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

Share:

নিজস্ব প্রতিনিধি: রথযাত্রা শেষ হলেই কেন হঠাৎ আলোচনায় আসে রসগোল্লা? ভগবান জগন্নাথের জীবনের এমন এক প্রথা রয়েছে, যা জানলে অবাক হবেন অনেকেই। জগন্নাথ রথযাত্রা ওড়িশার পুরীতে পালিত অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। রথযাত্রার শেষ দিনে শুধু রথই থামে না, মিষ্টি রসগোল্লাও হয়ে ওঠে মিলনের প্রতীক। লক্ষ্মীর অভিমান ভাঙাতে ভগবান জগ্ননাথের রসগোল্লা নিবেদনের শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ঘিরেই আজ সোমবার (২৭ জুলাই) পালিত হচ্ছে ‘রসগোল্লা দিবস’। ঐতিহ্যবাহী মিষ্টি ওড়িশা রসগোল্লা এবং জগন্নাথ রথযাত্রার সঙ্গে এর গভীর সংযোগকে সম্মান জানাতে এই উৎসব পালিত হয়। নীলাদ্রি বিজে উপলক্ষে আয়োজিত এই উৎসব ওড়িশার ঐতিহ্যবাহী রসগোল্লা এবং ভগবান জগন্নাথের সঙ্গে জড়িয়ে থাকা এক অনন্য কাহিনিকে স্মরণ করে। রথযাত্রার নয় দিনের সফর শেষে ভগবান জগন্নাথ, ভগবান বলভদ্র এবং দেবী সুভদ্রা পুরীর জগন্নাথ মন্দিরে ফিরে আসেন। তবে মন্দিরে প্রবেশের আগে একটি বিশেষ রীতির পালন করা হয়, যা এই উৎসবের মূল আকর্ষণ।   

রসগোল্লা দিবসের তাৎপর্য কী?

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, রথযাত্রায় ভগবান জগন্নাথ তাঁর পত্নী দেবী লক্ষ্মীকে মন্দিরে রেখে বেরিয়ে যান। এতে দেবী লক্ষ্মী অভিমান করেন। রথযাত্রা শেষে ভগবান যখন মন্দিরে ফেরেন, তখন দেবী লক্ষ্মী প্রথমে তার প্রবেশে বাধা দেন। নিজের ভুল স্বীকার করে ভগবান জগন্নাথ দেবীকে রসগোল্লা নিবেদন করেন। সেই মিষ্টি গ্রহণ করে দেবী লক্ষ্মী অভিমান ভুলে তাকে মন্দিরে প্রবেশের অনুমতি দেন। এই ঘটনাকেই নীলাদ্রি বিজের অন্যতম গুরুত্বপূর্ণ আচার হিসেবে মানা হয় এবং সেখান থেকেই রসগোল্লা দিবসের প্রচলন।

রসগোল্লা দিবসের সূচনা

ওড়িশার খাদ্যসংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বের সামনে তুলে ধরতে ২০১৫ সালের ২০ জুলাই প্রথমবার রসগোল্লা দিবস পালন করা হয়। পরে রসগোল্লার উৎপত্তি নিয়ে জিআই (GI) ট্যাগ বিতর্কের সময় এই উৎসব আরও বেশি আলোচনায় আসে। অবশেষে ২০১৯ সালে ‘ওড়িশা রসগোল্লা’ তার স্বতন্ত্র স্বাদ, প্রস্তুত পদ্ধতি এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য জিআই স্বীকৃতি পায়।

ওড়িশার রসগোল্লা কেন আলাদা?

বাংলার পরিচিত সাদা স্পঞ্জ রসগোল্লার তুলনায় ওড়িশার ঐতিহ্যবাহী রসগোল্লার রং হালকা বাদামি। বিশেষ পদ্ধতিতে চিনি ক্যারামেলাইজ করে এটি তৈরি করা হয়, যার ফলে এর স্বাদ ও গঠনেও থাকে আলাদা বৈশিষ্ট্য। বহু শতাব্দী ধরে এই মিষ্টি পুরীর জগন্নাথ মন্দিরের ধর্মীয় আচার-অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ।

কীভাবে পালিত হয় এই দিন?

রসগোল্লা দিবস উপলক্ষে ওড়িশার বিভিন্ন প্রান্তে মিষ্টি বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় আয়োজন এবং ঐতিহ্যবাহী রসগোল্লার ইতিহাস তুলে ধরার নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভক্তদের বিশ্বাস, এই দিন রসগোল্লা নিবেদনের মধ্য দিয়েই দেবী লক্ষ্মীর অভিমান ভাঙে এবং ভগবান জগন্নাথ পুনরায় মন্দিরে প্রবেশের অনুমতি লাভ করেন। এই কারণেই রসগোল্লা দিবস শুধুমাত্র একটি মিষ্টির উৎসব নয়, ভক্তি, ভালবাসা ও পুনর্মিলনের এক অনন্য প্রতীক।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ