পঞ্চায়েত জয়ের উচ্ছ্বাস একুশে জুলাইয়ের সভায়

একুশে জুলাই দিচ্ছে ডাক, মা-মাটি-মানুষ জিন্দাবাদ। ‘দেখা হবে বন্ধু, একুশের মহাসভায়’।  আর ঠিক ১ মাসের অপেক্ষা।

Share:

কৌশিক দে সরকার: আর ঠিক ১ মাসের অপেক্ষা। তারপরেই আরও একবার এসে হাজির হবে একুশে জুলাই(Ekushe July)। তৃণমূলের(TMC) বার্ষিক পার্বণ যার জন্য দলের ওপরতলা থেকে নীচুতলা, কর্মী থেকে সমর্থক সবাই অপেক্ষা করে বসে থাকেন। এবারে সেই একুশে জুলাই ঘিরে এখনও কোনও কর্মসূচীর কথা ঘোষণা করা হয়নি তৃণমূলের তরফে থেকে। তবে সূত্রে জানা গিয়েছে, এবারে একুশের মঞ্চ হতে চলেছে পঞ্চায়েত জয়ের মহামঞ্চ। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) জন্য এখন রাজ্যের জেলায় জেলায় একুশের প্রস্তুতি সভা কিছু হচ্ছে না, যা অনান্যবার এই সময় শুরু হয়ে যায়। কিন্তু ভোট মিটলেই সেই প্রস্তুতি সভা পুরোদমে শুরু হয়ে যাবে। ১৮ তারিখ থেকেই কলকাতায় জোড়াফুলের কর্মীরা আসতে শুরু করে দেবেন। কার্যত জেলায় জেলায় দলের নেতা থেকে প্রার্থী, কর্মী থেকে সমর্থকদের বলেই দেওয়া হয়েছে, ভোটের প্রচার সভায় শ্লোগান দিতে, ‘দেখা হবে বন্ধু, একুশের মহাসভায়’।  

আরও পড়ুন ৬ তারিখ থেকেই বাসের আকাল হবে বাংলাজুড়ে

ঘটনাচক্রে এবারের একুশের সমাবেশ শুধুই পঞ্চায়েত নির্বাচনের বিজয়মঞ্চই হতে চলেছে তাই নয়, ২০২৪’র লোকসভা নির্বাচনের আগে এটাই শেষ একুশের সমাবেশ। আর এই কারনেই এবারের একুশের সভায় দেশের অবিজেপি রাজনৈতিকগুলিকে তৃণমূলের তরফে আমন্ত্রণ জানানো হতে পারে। একই সঙ্গে লোকসভা নির্বাচনের আগে এই সমাবেশ থেকে দেশের মানুষকে, রাজ্যের মানুষকে, তৃণমূলের কর্মী ও সমর্থকদের বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) কী বার্তা দেন সেদিকেও সকলের নজর থাকবে। বিজেপি বিরোধী দলগুলিকে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেন সেদিকেও সকলের নজর থাকবে। একই সঙ্গে নজর থাকবে তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) দলকে কী বার্তা দেন সেদিকেও। বিশেষ করে তাঁর নবজোয়ার কর্মসূচীর মাধ্যমে যেভাবে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিস্তরে নতুন মুখ তুলে আনা হয়েছে তাঁদের নিজ নিজ এলাকায় কীভাবে কাজ করতে হবে সেই সম্পর্কে অভিষেক কী বার্তা দেন সেদিকেও নজর থাকবে।

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির