জমি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের উপরে অ্যাসিড হামলা নৃশংস দাদার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জমি বিবাদ থেকে ভয়াবহ পরিণতি! বারুইপুরে ভাইয়ের উপর অ্যাসিড হামলা ও ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের অভিযোগ দাদা ও তার পরিবারের বিরুদ্ধে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার যুবক, চাঞ্চল্য এলাকায়। দীর্ঘদিনের জমি বিবাদ শেষ পর্যন্ত ভয়ঙ্কর রূপ নিল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। অভিযোগ, দাদা ও তাঁর পরিবারের সদস্যরা মিলে ভাইয়ের উপর অ্যাসিড হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। গুরুতর আহত অবস্থায় ওই যুবক বর্তমানে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন। আহত যুবকের নাম টোটন খান। তিনি বারুইপুর থানার যোগীবটতলা এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দাদা মমতাজ খানের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল ভাই টোটন খানের। এর আগেও দুই পরিবারের মধ্যে অশান্তির ঘটনা ঘটেছিল। কয়েকদিন আগে মারধরের অভিযোগ উঠলেও তা প্রমাণের অভাবে চাপা পড়ে যায়। গতকাল শনিবার (২১ মার্চ) রাতে পরিস্থিতি ভয়াবহ আকার নেয়। অভিযোগ, মমতাজ খানের স্ত্রী বেবি খান, জামাই ভিকি ঘোষ এবং প্রতিবেশী ইয়ারলি খান-সহ মোট ছয় জন টোটনের উপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কোপানোর পাশাপাশি অ্যাসিড ছোড়ার অভিযোগও উঠেছে। স্থানীয়রা টোটনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

ঘটনার পর অভিযুক্তরা চম্পট দেওয়ার চেষ্টা চালায়। তবে গ্রামবাসীরা তাদের ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজনা ছড়ায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতে হয়। অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ